ত্রিশঙ্কু মেঘালয়, সরকার গড়তে বিজেপির সমর্থন চাইলেন কনরাড সাংমা

ন্যাশনাল পিপলস পার্টিকে সরকার গঠনের জন্য সমর্থন জানানোর আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলং: বুথ ফেরত সমীক্ষাকে সত্যি হলো মেঘালয়ে। সরকার গঠনের মতো ম্যাজিক ফিগার পৌঁছতে পারেনি কোনও দলই। গতবারের চেয়ে আসন বাড়লেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দল। আর ভোটের ফলাফল ঘোষণার পরেই মেঘের রাজ্যে নতুন সরকার গঠন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক ত‍ৎপরতা। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক বিধায়ক জোগাড় করতে বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে সমর্থন চাইলেন বিদায়ী মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। সূত্রের খবর, সাংমার ন্যাশনাল পিপলস পার্টিকে সরকার গঠনের জন্য সমর্থন জানানোর আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

গত ২৭ ফেব্রুয়ারি ৬০ আসন বিশিষ্ট মেঘালয় বিধানসভায় ৫৯ আসনে ভোট নেওয়া হয়। এদিন সকালে ভোট গণনার সঙ্গে সঙ্গেই স্পষ্ট হয়ে যায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার পাচ্ছে না কোনও দলই। শেষ পর্যন্ত সন্ধ্যায় চূড়ান্ত ফলাফলে দেখা গেল মেঘালয় বিধানসভার ভাগ্য ত্রিশঙ্কু হয়েছে। বিদায়ী মুখ্যমন্ত্রী কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টি পেয়েছে ২৬টি আসন। ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির (ইউডিপি) ঝুলিতে গিয়েছে ১১টি আসন। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস জিতেছে পাঁচটি করে আসনে। ভয়েস অফ পিপলস পার্টি চারটি আসনে জিতেছে। বিজেপি জিতেছে দুটি আসনে। বাকি ছয়টি আসন গিয়েছে নির্দল ও অন্যান্যদের দখলে।

ত্রিশঙ্কু বিধানসভা হলেও সরকার গড়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টি। সরকার গঠনের জন্য পাঁচ বিধায়কের সমর্থন প্রয়োজন। বিজেপির দুই বিধায়কের সমর্থন পাওয়া গেলে বাকি তিন বিধায়কের সমর্থন দরকার হবে। ওই সমর্থন আদায় করার ব্যাপারে আত্মবিশ্বাসী পি এ সাংমার পুত্র।

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম শ্রীরামপুরের মেঘা, ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা?

বিজেপি জেতার আনন্দে মেতেছে কলকাতা, নাইটক্লাবে বাজছে মমতার ‘হাম্বা হাম্বা’ গান

‘জন নয়গান’-এর সেন্সর জট কাটাতে আসরে বিজয়, প্রযোজককে কান থেকে দেশে ফেরার নির্দেশ

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

চুপিসাড়ে আশীর্বাদ সারলেন ‘লক্ষ্মীঝাঁপি’র সৌরভ-শুভস্মিতা, বিয়ে কবে?

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই সরকারি কর্মচারীদের ২ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করলেন বিজয়

মোদির আর্জিতে সাড়া, দিল্লিতে চালু সপ্তাহে দু’দিন ওয়ার্ক ফ্রম হোম

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

উচ্চমাধ্যমিকে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের জয়জয়কার, মেধাতালিকায় ১৭ জন

জামুড়িয়ায় ইসিএলের কয়লাখনিতে ধস, মৃত ১ শ্রমিক, আহত অনেকে

অনটন বাধা নয়, উচ্চমাধ্যমিকে ৪৭০ পেয়ে বাজিমাত সুমির