জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় হাসপাতাল চত্বরে এনকাউন্টারে খতম গ্যাংস্টার, নিহত পুলিশ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  খোদ সরকারি হাসপাতাল চত্বরেই পুলিশ ও কুখ্যাত গ্যাংস্টারের মধ্যে চলল গুলির লড়াই। শেষ পর্যন্ত অবশ্য কুখ্যাত গ্যাংস্টারকে নিকেশ করতে সফল হয়েছে পুলিশ। তবে ওই গুলির লড়াইয়ে গুরুতর জখম হয়েছিলেন দীপক শর্মা নামে এক পুলিশ আধিকারিক। চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তিনিও।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে রামগড় থানা একটি খুনের ঘটনায় মূল অভিযুক্ত গ্যাংস্টার বাসুদেবকে খুঁজতে তল্লাশি শুরু করে। মঙ্গলবার রাতে সাড়ে দশটা নাগাদ সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের কাছে গ্যাংস্টার বাসুদেবের খোঁজ মেলে। এরপরেই পুলিশের এনকাউন্টারে প্রাণ হারান গ্যাংস্টার বাসুদেব । পাশাপাশি আহত হয় গ্যাংস্টারের একজন সহযোগী। তবে জম্মু পুলিশ জানিয়েছে, দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হওয়ায় প্রবেশনারি সাব-ইন্সপেক্টর দীপক শর্মা এবং আরও একজন কর্মকর্তা গুরুত্বর আহত হয়। এরপরেই দীপক শর্মাকে হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সকালে তিনি প্রাণ হারান। তাঁর দেহ কাঠুয়ার জিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে আরও একজন পুলিশ কর্মকর্তা এখন হাসপাতালে ভর্তি রয়েছেন।

উল্লেখ্য, প্রায়শই  জম্মু ও কাশ্মীরে পুলিশ- গ্যাংস্টারের মধ্যে সংঘর্ষ হয়ে থাকে। গত নভেম্বর মাসে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। আর তাতেই প্রাণ হারান নিরাপত্তাবাহিনীর এক কর্মকর্তা। এই ঘটনার পরে ফের উত্তপ্ত হল জম্বু-কাশ্মীর।

সন্ধ্যায় ঝাড়ু দেবেন না, পিতৃপক্ষে মহিলারা ছয়টি ভুল করলেই চরম বিপদ

সূর্য-শনি প্রতিয়ুতি যোগ, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৪ রাশির জাতকদের

কর্মক্ষেত্রে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, পরিবারে অযথা ঝামেলার সৃষ্টি হতে পারে…

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের