দ্রুত হারে ছড়াচ্ছে করোনা, সারা দেশে সক্রিয় ৩৭৫৮, মৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: দেশে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা রোগীর সংখ্যা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আতঙ্ক।  স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, রবিবার সকাল ৮টা পর্যন্ত দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা বেড়ে ৩৭৫৮ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৬৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। একইসঙ্গে ১৮১৮ জনকে জন রোগীকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জন রোগীর মৃত্যু হয়েছে। কর্ণাটকে ৬৩ বছর বয়সী এক বৃদ্ধ মারা গিয়েছেন। যদিও তাঁর অন্যান্য শারীরিক অসুস্থতাও ছিল। কেরলে ২৪ বছর বয়সী এক যুবতী করোনা সংক্রমিত হয়ে মারা গিয়েছেন। তথ্য অনুযায়ী, কেরলে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। মহারাষ্ট্রে ৪৮৫ ও দিল্লিতে ৪৩৬ জন সংক্রমিত হয়েছেন।

এর আগে শনিবার দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৩০০০ ছাড়িয়েছিল। গত ২৪ ঘণ্টায় করোনায় চারজনের মৃত্যু হয়েছে। ২২ মে দেশে ২৫৭ জন কোভিড পজিটিভ রোগী ছিলেন। ২৬ মে’র মধ্যে সংখ্যাটি ১,০১০ তে পৌঁছায়। গত ২৪ ঘণ্টায় ৬৮৫টি নতুন কেস রিপোর্ট করা হয়েছে।

দেশে কোভিড ১৯ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সংক্রমণের তীব্রতা এবার অনেক কম। বেশিরভাগ রোগীকে বাড়িতে কোয়ারেন্টাইনে রেখেই চিকিৎসা করা হচ্ছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) এর ডিরেক্টর জেনারেল ড: রাজীব ব্যাহেল জানিয়েছেন ওমিক্রনের চারটি সাব ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। সেগুলি হল LF.7, XFG, JN. এবং NB.1.8.11. এর মধ্যে প্রথম তিনটি সাব ভ্যারিয়েন্টেই মানুষ আক্রান্ত হচ্ছেন বেশি।

এশিয়ান গেমসে অদ্ভুত কাণ্ড! এক বল না খেললেও সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগুন আতঙ্ক! তড়িঘড়ি ট্রেন থামালেন চালক

দ্বারকা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ২ শ্রমিক

৪০ বছরের জঙ্গলজীবনের অবসান, বাংলায় পুলিশের জালে মাওবাদী নেতা আকাশ

‘দেশের আর্থিক ও বাণিজ্যিক স্বার্থরক্ষায়‌ প্রতিজ্ঞাবদ্ধ ‘, মার্কিন নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছে না দিল্লি

ফের মেসি ম্যাজিক, মায়ামির হয়ে শততম গোল করলেন ফুটবলের যুবরাজ

বিহার থেকে বাংলায় ‘নতুন অতিথি’, চলছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া! সাক্ষী থাকবেন খোদ মুখ্যমন্ত্রীও

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

প্রেমিককে বিয়ের জন্য বাড়ির মেয়েকে অপহরণ করাল পরিবারের সদস্যরা, তারপরেই ঘটল ভয়াবহ ঘটনা

সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজারের মৃত্যু মামলায় আদিত্য ঠাকরেকে ৫০০ কোটির আইনি নোটিস

উধমপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াই! নিকেশ ২ জইশ জঙ্গি, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ