চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কিছুটা স্বস্তিতে দেশের করোনা সংক্রমণ, দৈনিক আক্রান্ত ও মৃত্যু নিম্নমুখী

নিজস্ব প্রতিনিধিঃ ফের কিছুটা স্বস্তিতে দেশের দৈনিক করোনা পরিস্থিতি। দৈনিক আক্রান্ত এবং দৈনিক মৃত্যু, একসঙ্গে কমল দুটোই। বৃহস্পতিবার সকালে প্রকাশিত কেন্দ্রের করোনা রিপোর্ট অনুযায়ী দেশে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪১৮৪ জন। বুধবার দেশে এই সংখ্যাটাই দাঁড়িয়েছিল ৪৫৭৫-এ। অন্যদিকে এক ধাক্কায় ফের কিছুটা কমেছে মৃত্যুও। কেন্দ্রের হিসাব বলছে গত একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ১০৪ জনের। 

কেন্দ্রের হিসাব বলছে ফের কিছুটা নিয়ন্ত্রণে এসেছে কেরলের করোনা পরিস্থিতি। দক্ষিণের এই রাজ্যে এক ধাক্কায় অনেকটাই কমেছে দৈনিক আক্রান্ত এবং দৈনিক মৃত্যুর সংখ্যা। বৃহস্পতিবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা বুলেটিন অনুযায়ী, কেরলে এই মুহূর্তে দৈনিক আক্রান্ত এবং দৈনিক মৃতের সংখ্যা হল যথাক্রমে ১৪২১ এবং ৮৮। অন্যদিকে দীর্ঘদিন পরে মৃত্যুহীন মহারাষ্ট্র। কমেছে তামিলনাড়ু এবং কর্ণাটকের দৈনিক মৃত এবং আক্রান্তের সংখ্যা। 

অন্যদিকে জানা যাচ্ছে, দেশের করোনার অ্যাকটিভ কেস এই মুহূর্তে কমে ৪৫ হাজারের নীচে নেমেছে। বৃহস্পতিবার সকালের কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে দেশে করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৪৪ হাজার ৪৮৮। অন্যদিকে গত একদিনে করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৫৫৪ জন। 

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ