দেশ ফের নামল করোনা গ্রাফ, মৃত্যু এখনও তিনশোর ঘরেই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুক্রবার ফের কিছুটা কমল দেশে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। এদিনে সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা  বুলেটিন অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৬৬ জন। গতকাল অর্থাৎ বৃহস্পতিবারের থেকে ফের কিছুটা কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা।

তবে দৈনিক আক্রান্তের সংখ্যা আগের থেকে অনেকটা নিয়ন্ত্রণে এলেও দৈনিক মৃতের সংখ্যা কিন্তু এখনও বেশ উদ্বেগজনক। কিছুতেই দৈনিক মৃতের সংখ্যা তিনশোর নীচে নামছে না। শুক্রবারও সেই ধারাই বজায় রাখল দেশের করোনা পরিস্থিতি। জানা যাচ্ছে এদিনও দেশে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩০২ জনের। আগের দিনের থেকে দেশে মৃতের সংখ্যা কিছুটা কমলেও এখনও কিন্তু মৃত্যু সেই তিনশোর ঘরেই দাঁড়িয়ে রয়েছে। মৃতের সংখ্যার নিরিখে এখনও প্রথম স্থানে অবস্থান করছে কেরল। কেন্দ্রের রিপোর্ট বলছে গত একদিনে কেরলে মৃত্যু হয়েছে ২১২ জনের। আগের দিনের থেকে ফের কিছুটা বেড়েছে এই রাজ্যে দৈনিক মৃত্যুর হার। বৃহস্পতিবার করলে করনায় মারা গিয়েছিল ১৮৮ জন। কেরলের পরেই রয়েছে মহারাষ্ট্র এবং কর্ণাটক। এই দুই রাজ্যেই একদিনে মৃত্যু হয়েছে ১৯ জনের। 

অন্যদিকে এদিনও কিছুটা কমেছে দেশে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা। গত কয়েক সপ্তাহ ধরেই দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ২ লক্ষের নীচে। কেন্দ্রের রিপোর্ট জানাচ্ছে, এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ২৩৫। অন্যদিকে একদিনে দেশে করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৬ হাজার ৯৮৮ জন। 

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর