কাশির সিরাপে বিষক্রিয়া! মধ্যপ্রদেশে কিডনি বিকল হয়ে ৯ শিশুর মৃত্যু, তদন্তের নির্দেশ

কিডনি বিকল হয়ে মাত্র দুই সপ্তাহে নয়জন শিশুর মৃত্যু! ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মধ্যপ্রদেশের ছিন্দোয়াড়া জেলায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কিডনি বিকল হয়ে মাত্র দুই সপ্তাহে নয়জন শিশুর মৃত্যু! ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মধ্যপ্রদেশের ছিন্দোয়াড়া জেলায়। যদিও প্রথমে এই রোগকে মরশুম জ্বরের তকমা দেওয়া হয়েছিল। তাই বিষয় টিকে প্রথমে এতটা গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু এটাই মারাত্মক রূপ নিয়েছে। যদিও মধ্যপ্রদেশ-রাজস্থান জুড়ে কিছুদিন আগে একই রকমের মৃত্যুর খবর পাচ্ছিলেন স্বাস্থ্য কর্মকর্তারা। যেখানে অঙ্গ বিকল হয়ে মারা যাচ্ছিল একের পর এক শিশু। তাতেই নড়ে চড়ে বসল সরকার। সত্যিই কী জ্বরের কারণে শরীরের অঙ্গ বিকল হয়ে যাচ্ছে শিশুদের? স্বাস্থ্য কর্মকর্তাদের সন্দেহ, অঙ্গ বিকল হয়ে শিশু মৃত্যুর ঘটনার সঙ্গে দূষিত কাশির সিরাপ সম্পর্কিত।

এ বিষয়ে পারাসিয়া সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট শুভম যাদব জানিয়েছেন যে, গত রাত পর্যন্ত, ছিন্দোয়াড়ায় নয়জন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ১ অক্টোবর পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। দূষিত কাশির সিরাপ খেয়েই শিশুরা বলি হচ্ছে। বিষয়টি জানাজানি হওয়া মাত্রই ডেক্সট্রোমেথরফান হাইড্রোব্রোমাইড সিরাপ ব্যাচের জরুরি পরীক্ষা করা হচ্ছে এবং রাজ্যব্যাপী তা বিতরণ বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে, ঠান্ডা, জ্বর এবং ফ্লুর মতো লক্ষণে আক্রান্ত ১,৪২০ শিশু। তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি একটি প্রোটোকল নির্ধারণ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, দুই দিনের বেশি সময় ধরে অসুস্থ যেকোনও শিশুকে সিভিল হাসপাতালে ছয় ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে। যদি অবস্থা আরও খারাপ হয়, তাহলে শিশুটিকে জেলা হাসপাতালে রেফার করা হবে। অবস্থা স্থিতিশীল হলে, তাদের বাড়িতে পাঠানো হবে। আশাকর্মীরা তাদের পর্যবেক্ষণ করবেন। তবে আক্রান্তদের মধ্যে কোনও জল এবং মশা সংক্রান্ত রোগের লক্ষণ নেই। তবে মারা যাওয়া নয়টি শিশুর মধ্যে কমপক্ষে পাঁচজনের কোল্ডরেফ গ্রহণের ইতিহাস ছিল এবং একজন নেক্সট্রো সিরাপ গ্রহণ করেছিলেন।

বেসরকারি চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়েছে যে, কোনও ভাইরাসজনিত রোগীকে ব্যক্তিগতভাবে চিকিৎসা করবেন না। সরাসরি সিভিল হাসপাতালে পাঠাবেন। রোগ নজরদারির জন্য সরকারের নোডাল সংস্থা, জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (এনসিডিসি), মধ্যপ্রদেশ এবং রাজস্থানের হাসপাতাল এবং অন্যান্য স্থান থেকে জল এবং কীটতত্ত্ব সংক্রান্ত ওষুধের নমুনা সংগ্রহ করেছে। যেখানে দূষিত কাশির সিরাপ খাওয়ার অভিযোগে কিডনি বিকল হয়ে একাধিক শিশু মারা গিয়েছে। কোনও সংক্রামক রোগের সম্ভাবনা বাদ দেওয়ার জন্য নমুনাগুলি পরীক্ষা করা হবে। ইতিমধ্যেই রাজস্থান মেডিকেল সার্ভিসেস কর্পোরেশন (RMSCL) ১৯টি ব্যাচের সিরাপ বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করেছে।

‘কলা বিক্রি করব, তবু আইটি-তে চাকরি করব না’, ওরাকল ছেড়ে কোন পথে সাফল্য পেলেন কলকাতার এই যুবক?

প্রাক্তন মুসলিম সেনা কর্তার মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধমক AICWA-র

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

‘ও আমাকে ঠকিয়েছে, তাই শাস্তি দিয়েছি’, খুদে শিশুর সামনে স্বামীর হাতে মর্মান্তিক পরিণতি স্ত্রীর

‘মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়’, নানা পটেকরের মৃত্যু স্বাভাবিক নয়, গোয়া থানায় মামলা দায়ের

সবজির ব্যাগের ভেতর ওটা কী? খুলতেই চক্ষু চড়কগাছ! গ্রেফতার ১

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর