রাত পোহালেই ৪ রাজ্যের ভোট ফল, আশা-নিরাশার দোলাচলে কংগ্রেস-বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার প্রহরের কাউন্টডাউন শুরু হয়েছে। রাত পোহালেই আগামিকাল রবিবার ৪ রাজ্য মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান এবং তেলঙ্গানায় বিধানসভার ভোট গণনা শুরু হবে। আর ওই গণনার আগে যুযুধান সব পক্ষই আশা-নিরাশার দোলাচলে দুলছে। প্রয়োজনীয় ম্যাজিক ফিগারে না পৌঁছতে পারলে কীভাবে সরকার গড়ার উদ্যোগ নেওয়া হবে, সেই রণকৌশল ঠিক করতে দফায়-দফায় বৈঠক করে চলেছে কংগ্রেস ও বিজেপি শীর্ষ নেতৃত্ব।

রবিবার সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা। প্রথম আধ ঘন্টা রাখা হয়েছে পোস্টাল ব্যালট গণনার জন্য। তার পরেই শুরু হবে বৈদ্যুতিন ভোট যন্ত্রের সিল ভেঙে জনতা-জনার্দনের রায় জেনে নেওয়ার কাজ। সকাল দশটার মধ্যেই প্রাথমিক প্রবণতা জানা যাবে। দুপুরের মধ্যেই নিশ্চিত হওয়া যাবে জনতার ভোটে শেষ মুহুর্তে বাজিমাত করল কারা।

ভোট গণনাকে কেন্দ্র করে যাতে কোনও অশান্তির ঘটনা না ঘটে তার দিকে বিশেষ নজর রাখার জন্য সংশ্লিষ্ট চার রাজ্যের প্রশাসনকে বিশেষ নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ভোট গণনা কেন্দ্রেও নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। ভোট গণনা নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ এড়াতে পুনর্গণনার দাবি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য রিটার্নিং অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি রাজ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে।

গত বৃহস্পতিবার তেলঙ্গানার ভোট পর্ব মেটার পরেই বিভিন্ন চ্যানেলের বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ওই সমীক্ষার ফলে তেলঙ্গানা ও ছত্তিশগড়ে সরকার গঠনের ক্ষেত্রে কংগ্রেসকে এগিয়ে রাখা হয়েছে। রাজস্থানে সরকারের পালাবদল ঘটছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। অর্থা‍ৎ ওই রাজ্যে কংগ্রেসকে হঠিয়ে বিজেপি ক্ষমতায় আসছে বলে দাবি করেছে সমীক্ষা সংস্থাগুলি। মধ্যপ্রদেশে কংগ্রেস ও বিজেপির মধ্যে ‘কাঁটে কী টক্করের’ পূর্বাভাস মিলেছে। আর মিজোরামে ত্রিশঙ্কু বিধানসভা হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। যদিও কংগ্রেসের পক্ষ থেকে মধ্যপ্রদেশ ও রাজস্থান নিয়ে বুথফেরত সমীক্ষাকে খারিজ করে দেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দুই রাজ্যেই জনতা-জনার্দন তাদের উপরে আস্থা রাখছেন। ভোটযন্ত্র খুললেই তা স্পষ্ট হবে।

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ক্রাশের থেকে প্রেমের প্রস্তাব, দাম্পত্য কলহ বাড়বে, সন্ধ্যায় প্রেমিকাকে ঘুরতে নিয়ে যান

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ