গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা দম্পতি সহ তিন সন্তান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো এক দম্পতি সহ তিনজন কিশোর সন্তান। ঘটনাটি ঘটেছে রাজস্থানের বিকানের জেলায়। পুলিশ জানিয়েছে, বাড়িওয়ালার কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখেন পরিবারের চার সদস্যের ঝুলন্ত দেহ সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় এবং একজনের দেহ মাটিতে পড়ে আছে। বাড়ি থেকে দুর্গন্ধ আসতে দেখে বাড়িওয়ালা পুলিশকে খবর দেন। তারপরেই ঘটনাস্থলে আসে পুলিশ।

এই ঘটনা প্রসঙ্গে পুলিশ আধিকারিক সুরেশ কুমার জানিয়েছেন, মুক্তাপ্রসাদ নগর থানার অন্ত্যোদয় নগরের বাসিন্দা বছর ৪৫ এর হনুমান সোনি, তাঁর স্ত্রী ও তিন সন্তান বৃহস্পতিবার বিকেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ময়নাতদন্তের জন্য পাঁচজনের মৃত দেহ পিবিএম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশের তরফে  জানান হয়েছে , হনুমান সোনি ছাড়াও তাঁর স্ত্রী বছর ৪০-এর বিমলা, দুই পুত্র বছর ১৮-এর মোহিত , বছর ১৬-এর ঋষি এবং বছর ১৪-এর মেয়ে গুড়িয়ার দেহ উদ্ধার হয়েছে।

তবে , কি কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটলো তা এখনও অস্পষ্ট। ইতিমধ্যেই বাড়িওয়ালাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ। পাশাপাশি  হনুমান সোনির পরিবারের সঙ্গে যোগাযোগের চেস্টাও করছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে এখনও পর্যন্ত কোন সুইসাইট নোট পাওয়া যায়নি। বর্তমানে ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে আছে পুলিশ। ইতিমধ্যেই এই পুরো ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত।  

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু মামলায় FIR দায়ের করল সিবিআই

স্ত্রী-খুনে গ্রেফতার, থানায় ফেরার পথে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার মৃত্যু রামানুজের

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

২৪ ক্যারেট সোনায় মোড়া গণেশ, সাজানো ৩.৮ লক্ষের বেশি আমেরিকান ডায়মন্ডে! দেখতে যাবেন?

৬২ বছর বয়সে ফের বিয়ে করলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, পাত্র কে?

‘সুরেন্দ্রনাথে থ্রেট কালচার চলছে,’ দাবি উপাধক্ষ্যের, পাল্টা ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ পড়ুয়াদের

গণেশ চতুর্থীতে সারপ্রাইজ, মুক্তি পেল ‘রামায়ণ’-এর প্রথম গান, অরিজিৎ-শ্রেয়ার কণ্ঠে ভক্তির সুর

পুজোর আগে পাথরপ্রতিমার একাধিক ঘাটে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধের নোটিস, বাড়ছে চিন্তা

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

দুবাই স্টেডিয়ামে নকভিকে নিশান করে ‘ট্রফি চোর’ স্লোগান! অপমানিত হয়ে মাঠ ছাড়ার ভিডিও ভাইরাল

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের