শাশুড়ির শেষকৃত্যে গিয়ে কুমিরের শিকার হলেন জামাই, ২০ ঘণ্টা ধরে চলছে তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষকৃত্যে যোগ দিতে এসে যে এমন ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে, কল্পনাতেও ভাবেননি কেউ। শাশুড়ির দাহকার্যের প্রস্তুতি চলাকালীন আচমকাই সরযূ নদী থেকে উঠে এল কুমির। মুহূর্তের মধ্যে এক যুবককে টেনে নিয়ে গেল জলে। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের গোন্ডায়। এই মর্মান্তিক ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

জানা গিয়েছে, গ্রেটার নয়ডার বাসিন্দা ৩০ বছর বয়সী দীপক শর্মা। বুধবার তাঁর শাশুড়ি উর্মিলা দেবীর শেষকৃত্যে উমরি গ্রামে এসেছিলেন। সরযূ নদীর তীরে দাহকার্যের প্রস্তুতি চলছিল। পরিবারের সদস্যদের সঙ্গে তিনিও মুখাগ্নির কাজে হাত লাগান। স্থানীয়দের দাবি, জামাই হওয়ায় অনেকেই তাঁকে এই কাজ করতে নিষেধ করেছিলেন, কিন্তু দীপক কারও কথা শোনেননি। কিছুক্ষণ পর হাত-মুখ ধোয়ার জন্য তিনি নদীতে নামেন। প্রত্যক্ষদর্শীদের কথায়, দীপক জলে ডুব দিতেই আচমকা একটি বিশাল কুমির নদী থেকে উঠে এসে তাঁর মাথা চোয়ালে চেপে ধরে টেনে নিয়ে যায় গভীর জলে । মুহূর্তের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় এলাকায়।

আরও পড়ুন: জমির জন্য ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়েই স্ত্রীকে ছেড়ে প্রেমিকার সঙ্গে পালালেন যুবক

ঘটনার পর গ্রামবাসী, মাঝি এবং স্থানীয় প্রশাসনের লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। নৌকা নিয়ে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হলেও রাত পর্যন্ত দীপকের কোনও খোঁজ মেলেনি। পরে রাত হয়ে যাওয়ায় অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এদিকে, এই ভয়াবহ ঘটনার মধ্যেই সম্পন্ন হয় উর্মিলা দেবীর শেষকৃত্য। একদিকে মায়ের মৃত্যু, অন্যদিকে জামাই নিখোঁজের শোকে ভেঙে পড়েছে পরিবার। পুলিশ জানিয়েছে, উদ্ধারকাজে সাহায্যের জন্য লখনউ থেকে এসডিআরএফ দল ডাকা হয়েছে। তাদের পৌঁছানোর পর ফের জোরকদমে শুরু হবে তল্লাশি অভিযান।

দেড় বছর আগে নাবালিকাকে বিয়ে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বনগাঁয় গ্রেফতার স্বামী-শ্বশুর-শাশুড়ি

বাঁদরের মতো চোখের পলকে গাছের মগডালে, দস্যি মেয়ের কাণ্ডে চোখ কপালে নেটিজেনদের

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

তারাতলা কাণ্ডে ধৃত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পুরসভায় বিক্ষোভ সহকর্মীদের

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মেট্রোপ্লাজায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় চরম গাফিলতি, পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ দমকল আধিকারিকদের

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ