ঘুমিয়ে কাদা বাড়ির সবাই, ঢুকে পড়ল কুমির! তারপর…

বাড়ির কর্তা হরনাম সিং জানান, শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ সরীসৃপটি শিকারের সন্ধানে তাদের বাড়িতে প্রবেশ করে। তখন তারা ঘুমিয়ে ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন সবাই, সেই সুযোগে ঘরে ঢুকে পড়ল আট ফুট দৈর্ঘ্যের কুমির! ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের ইটাওয়ার জাইতিয়া গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে তীব্র শোরগোল পড়ে যায় এলাকায়।

যে বাড়িতে কুমিরটি ঢুকে পড়েছিল সেই বাড়ির কর্তা হরনাম সিং জানান, শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ সরীসৃপটি শিকারের সন্ধানে তাদের বাড়িতে প্রবেশ করে। তখন তারা ঘুমিয়ে ছিলেন। এরপর বিষয়টি তিনি পুলিশকে জানান। পুলিশ এই বিষয়টি জানান স্থানীয় বন্যপ্রাণী বিশেষজ্ঞ ডঃ আশিস ত্রিপাঠীকে। তিনি বাড়িটিকে তৎক্ষণাৎ তালাবন্ধ করার পরামর্শ দেন। বন্যপ্রাণী বিশেষজ্ঞর সেই পরামর্শ মেনে বাড়িটিকে তালাবন্ধ করে সারারাত জেগে থাকেন হরনাম সিং এবং তাঁর বাড়ির লোকজন। পরদিন এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা হরনাম সিংয়ের বাড়িতে ভিড় জমান। রবিবার সকালে কুমিরটিকে উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছন বন্যপ্রাণী বিশেষজ্ঞ ডঃ আশিস ত্রিপাঠী এবং তাঁর সহযোগীরা। ঘটনাস্থলে যায় পুলিশও। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় কুমিরটিকে আটক করে নিরাপদে বাড়ি থেকে বের করতে সক্ষম হন তাঁরা। পরে সরীসৃপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বাড়ির মালিক হারনাম সিং বলেন, ‘কুমিরটি কীভাবে বাড়িতে ঢুকেছিল আমরা জানি না। রাতে যখন ছাগল ডাকছিল, তখন বুঝতে পারি কিছু একটা হয়েছে। এরপর এই কুমিরটিকে দেখতে পাই।’ বন্যপ্রাণী বিশেষজ্ঞ ডঃ আশিস ত্রিপাঠী বলেন, কুমিরটি কিশোর, পূর্ণ বয়স্ক নয়। এর দৈর্ঘ্য আট ফুট। সরীসৃপটির বয়স দেড় থেকে দু বছরের মধ্যে বলে জানান তিনি।

পুজোয় সারাদিন ঘুরেও সুগন্ধির ঘ্রাণ দীর্ঘস্থায়ী করতে চান? মেনে চলুন ৮ পদ্ধতি

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

পুজোর আগে ব্রণ কমাতে চান? মুখ ধোয়ার সময় ভুলেও এই ৫ ভুল করবেন না!

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের

ক্রিকেট ছেড়ে এবার বলিউডের নায়ক বিরাট কোহলি, কোন ছবিতে দেখা যাবে ব্যাটসম্যানকে?

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে