সংসদের বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল পাশের দাবি তুলল কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: মহিলাদের সংরক্ষণ বিল নিয়ে বিজেপির উপরে পাল্টা চাপ তৈরি করতে মোক্ষম চাল চালল কংগ্রেস। সংসদের আসন্ন অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর দাবি তুলল। শনিবার কংগ্রেসের বর্ধিত কর্মসমিতির বৈঠকের প্রথম দিনে এ বিষয়ে একটি প্রস্তাব গ্রহণ করা হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, মহিলা সংরক্ষণ বিল পাশ করিয়ে বিজেপি নেতৃত্ব যাতে তার কৃতিত্ব দাবি করে পাঁচ রাজ্যের বিধানসভা ও লোকসভার ভোটে রাজনৈতিক ফায়দা না লুটতে পারে তার জন্যই এমন চাল দিয়েছে কংগ্রেস।

উল্লেখ্য, মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপি ২.০ সরকারের সময়ে মহিলা সংরক্ষণ বিল পাশের জন্য ঝাঁপানো হয়েছিল। ২০১২ সাল সংসদের উচ্চ কক্ষ রাজ্যসভায় ওই বিল পাশ করানো হয়েছিল। যদিও সমাজবাদী পার্টি-সহ একাধিক দলের তীব্র বাধার কারণে লোকসভায় ওই বিল পেশ করা যায়নি। যেহেতু সংসদের উচ্চ কক্ষ কখনও ভঙ্গ হয় না, তাই শুধু লোকসভাতে বিল পাশ করালেই হবে। তার পরে তা পাঠাতে হবে রাষ্ট্রপতির কাছে। আর দেশের সাংবিধানিক প্রধান তাতে স্বাক্ষর করলেই মহিলা সংরক্ষণ চালু হয়ে যাবে।

হায়দরাবাদে অনুষ্ঠিত কংগ্রেস কর্মসমিতির বর্ধিত বৈঠকের প্রথম দিনে বেশ কয়েকটি প্রস্তাব গৃহীত হয়েছে। তার মধ্যে যেমন সংসদের বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল নিয়ে আসার দাবি জানানো হয়েছে, তেমনই মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিল নিয়ে আসার সমালোচনা করা হয়েছে। নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিল নির্বাচন কমিশনের নিরপেক্ষতা খর্ব করবে বলে প্রস্তাবে বলা হয়েছে।

‘শুধু পিসি-ভাইপোই থাকবেন’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?