আর মাত্র ২ দিন, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কালীপুজোর আগেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে  ঘূর্ণিঝড় ‘ডানা’। আবহাওয়া দফতরের মাধ্যমে জানান হয়েছে, আগামী ২৩ অক্টোবর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি  হওয়ার সম্ভাবনা রয়েছে।  আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধীরে ধীরে   ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে।

হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুসারে,  এই ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ২২ অক্টোবর সকাল নাগাদ নিম্নচাপে পরিণত হবে ।  আর সেটাই ২৩ অক্টোবর নাগাদ পূর্বমধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের রূপ নেবে। এরপর এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৪ অক্টোবর সকালের মধ্যে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল থেকে উত্তর-পশ্চিম দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

পাশাপাশি ২১ শে অক্টোবর পর্যন্ত আন্দামান সাগরে মাঝারি থেকে হালকা ঝোড়ো আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। ২২ থেকে ২৪ অক্টোবর মধ্য বঙ্গোপসাগরে ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুধু তাই নয়  ২৪ থেকে ২৫ অক্টোবর উত্তর বঙ্গোপসাগরে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া  বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের ২১ , ২২ ও ২৪ অক্টোবর পর্যন্ত মধ্য বঙ্গোপসাগরে এবং ২৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। জারি হয়েছে সতর্কতা।

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ