দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেশে করোনার দৈনিক সংক্রমণ ফের ২ হাজারের গণ্ডি ছাড়াল

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২৪ ঘন্টাও স্থায়ী হল না স্বস্তি। ফের দেশে(India) করোনার(Covid) দৈনিক সংক্রমণ ২ হাজারের গণ্ডি ছাড়াল। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৬৭ জন। আর মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪০ জন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা ফের ১২ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে আশঙ্কা করে দিল্লি, উত্তরপ্রদেশ(Uttar Pradesh) সহ পাঁচ রাজ্যকে চিঠি দিয়ে সতর্ক করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক(Health Ministry)। নজরদারি বাড়াতে বলা হয়েছে।

গত সোমবারই দেশে করোনার দৈনিক সংক্রমণ ২ হাজারের গণ্ডি ছাড়িয়েছিল। আগের দিনের চেয়ে এক ধাক্কায় ৯০ শতাংশ বেড়েছিল সংক্রমণ। একদিনে সংক্রমিত হয়েছিলেন ২ হাজার ১৮৩ জন। মঙ্গলবার অবশ্য কিছুটা স্বস্তি মিলেছিল। দৈনিক সংক্রমণ অনেকটা কমেছিল। নতুন করে সংক্রমিত হয়েছিলেন এক হাজার ২৪৭ জন। কিন্তু বুধবার সকালে সেই স্বস্তি উধাও। স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৬৭ জন। একই সময়ে মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ৪০ জন। এ নিয়ে করোনার বলি হলেন ৫ লাখ ২২ হাজার ৬ জন।’

দৈনিক আক্রান্তের চেয়ে সুস্থতার হার কম হওয়ায় চিন্তা বাড়ছে স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকদের। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৫৪৭ জন। এ নিয়ে এখনও পর্যন্ত করোনাকে জয় করলেন ৪ কোটি ২৫ লাখ ১৩ হাজার ২৪৮ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৭৬ শতাংশ। একদিনে অ্যাকটিভ কেস বেড়েছে ৪৮০টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩৪০ জনে।’

Published by:

Share Link:

More Releted News:

ঋণ বিতর্কে ভয়ংকর ঘটনা, ‘টাকা না দিলে মেয়েকে দাও’ মন্তব্য ঘিরে হামলা

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

কেদারনাথের উদ্বোধনের দিনেই চরম বিশৃঙ্খলা, লাইন টপকে মন্দিরে প্রবেশের হিড়িক পুণ্যার্থীদের

পহেলগাঁও হামলার এক বছর! পঞ্জাব-কাশ্মীরে চলবে সামরিক মহড়া, কিসের প্রস্তুতি ভারতীয় সেনার?

প্রথম দফায় বাংলার ভোট শান্তিপূর্ণ, ভোটদানের হারে প্রশংসা প্রধান বিচারপতির

অসমের মুখ্যমন্ত্রীর স্ত্রী’কে নিয়ে বিতর্কিত মন্তব্য, পবন খেরার আগাম জামিন খারিজ করল হাইকোর্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ