জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লিতে মহাসমারোহে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এসেছেন সেই সম্মেলনে যোগ দিতে। আর কিছুক্ষণের মধ্যেই ব্রিকসে যোগ দিতে ভারতে আসবেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রায় সাত বছর পর ভারত সফরে আসছেন তিনি। তার আগেই বিতর্কের সৃষ্টি হল। জিনপিং যখন ভারতে আসছেন ব্রিকস সম্মেলনে যোগ দিতে তখন দলাই লামার আত্মজীবনী প্রকাশ করা হয়েছে। গতকাল, বৃহস্পতিবার সেই আত্মজীবনী দিল্লিতে প্রকাশিত হয়।

১৪তম দলাই লামার জীবন ও কার্যকাল নিয়ে সেই আত্মজীবনী প্রকাশিত হয়েছে। সাংবাদিক, শিক্ষাবিদ ও লেখক অরবিন্দ যাদবের লেখা ‘ইটারনাল লাইট: দ্য লাইফ অ্যান্ড লিগ্যাসি অফ দ্য ১৪তম দালাই লামা’ (Eternal Light: The Life and Legacy of the 14th Dalai Lama) শীর্ষক বইটিতে তিব্বতি আধ্যাত্মিক নেতার জীবনের বিভিন্ন পর্যায় তুলে ধরা হয়েছে। যার মধ্যে রয়েছে দলাই লামার তিব্বতে তাঁর শৈশব ও প্রারম্ভিক জীবন। সঙ্গে ১৯৫৯ সালে ভারতে পালিয়ে আসা এবং নির্বাসনে অতিবাহিত দীর্ঘ কয়েক দশকের জীবনকাল। যা বিতর্কের। ঠিক যেই মুহূর্তে ভারতে পা রাখতে চলেছেন জিনপিং তার আগে ফের তিব্বত বিতর্ক উস্কে দিয়ে এই আত্মজীবনী লঞ্চ করায় জোর চর্চা শুরু হয়েছে।

আরও পডুন: বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ভারতের ‘কনস্টিটিউশন ক্লাব’-এ আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৫০ জন ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সময়কাল বিশেষ আলোচনার কেন্দ্রে। কারণ তিব্বতের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচিতি বিষয়ক আলোচনায় দালাই লামা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। যিনি চিনের শাসনকে প্রত্যাখান করে পালিয়ে ভারতে এসে নির্বাসিত জীবনযাপন করছেন। এই বই প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন কূটনীতিক পবন কে. ভার্মা। তিনি দালাই লামার সাহসিকতার প্রশংসা করেন এবং বলেন যে, তিব্বত ত্যাগ করার সিদ্ধান্তটি ব্যক্তিগত নিরাপত্তার কারণে নয়, বরং নিজের আদর্শ ও বিশ্বাসের পক্ষে কাজ চালিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা থেকেই তিনি নিয়েছিলেন।

বিজেপি নেতার বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে রেকি! গ্রেফতার যুবক, তদন্তে পুলিশ

ব্যান্ডেলে ট্রাফিক ব্লক, কাজ হবে মেরামতির, রবিবার বাতিল একাধিক লোকাল ট্রেন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

ঘরের মেঝেতে পড়ে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ! খুনের অভিযোগ মেয়ের, ধোঁয়াশায় পুলিশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজির বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!