‘জুমার নমাজের জন্য ২ ঘন্টা বন্ধ থাকুক হোলি’, আজব যুক্তি দ্বারভাঙ্গার মেয়রের

Share:

নিজস্ব প্রতিনিধি, দ্বারভাঙ্গা: হোলি বনাম জুমার নমাজ নিয়ে বিতর্কের মধ্যেই বিতর্কিত মন্তব্য করে বসলেন দ্বারভাঙ্গার মেয়র আঞ্জুমান আরা। তিনি শুক্রবার (১৪ মার্চ) জুমার নমাজের জন্য ২ ঘন্টা হোলি খেলা বন্ধ রাখার দাবি জানিয়েছেন। আর ওই আজব দাবিতে ভড়কে গিয়েছেন বিজেপি নেতারা। দ্বারভাঙ্গার মেয়রকে পাল্টা আক্রমণ শানিয়ে পদ্ম শিবিরের নেতারা বলছেন, ‘প্রশাসনিক পদে বসে এই ধরনের মন্তব্য সন্ত্রাসবাদীদের পক্ষেই মানায়।’

আগামী শুক্রবার হিন্দুদের রংয়ের উ‍ৎসব হোলি। আবার ওইদিন মুসলিমদের জুমাবার। দুপুরে মসজিদে-মসজিদে জুমার নমাজ আদায়ে ভিড় জমান ধর্মপ্রাণ মুসলিমরা। দুই সম্প্রদায়ের উ‍ৎসব নিয়ে ইতিমধ্যেই চাপা উত্তেজনা দেখা দিয়েছে। বেফাঁস মন্তব্য করে চলেছেন দুই সম্প্রদায়ের রাজনৈতিক নেতারা। তাতে পরিস্থিতি আরও বিগড়েছে। যদিও হোলি ও জুমার নমাজ নিয়ে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য লখনউ, ঝাঁসি-সহ বেশ কয়েকটি শহরের মসজিদ পরিচালন সমিতি জুমার নমাজের সময় বদলে দিয়েছে।

সংবেদনশীল শহর হিসাবে পরিচিত দ্বারভাঙ্গাতেও হোলি এবং জুমার নমাজ নিয়ে রাজনৈতিক দলগুলির নেতাদের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছছে। বিজেপির তরফে হোলির জন্য জুমার নমাজের সময় বদলানোর দাবি জানানো হয়েছে। পাল্টা হিসাবে মেয়র আঞ্জুমান আরা বলছেন, রমজানের সময়ে জুমার নমাজ মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র পালনীয় রীতি। তাই কোনও ভাবেই নমাজের সময় বদলানো সম্ভব নয়। বরং হিন্দুরা জুমার নমাজের জন্য বেলা বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত হোলি উ‍ৎসব পালন বন্ধ রাখুন এবং মসজিদের আশেপাশের এলাকায় যেন রং খেলা না হয়।’

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর