কেরলে Houseboat দুর্ঘটনায় মৃত বেড়ে ২২, নিখোঁজ বহু

কেরলের মালাপ্পুরম জেলার থুভাল থিরাম এলাকায় Houseboat উল্টে মারা গিয়েছেন বেশ কিছু পর্যটক। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবি সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছে ভগবানের আপন দেশে। কেরলের(Kerala) মালাপ্পুরম(Mallapuram) জেলার থুভাল থিরাম এলাকায় Houseboat উল্টে মারা গিয়েছেন বেশ কিছু পর্যটক(Tourists)। সন্ধ্যা ৭টা নাগাদ সেই দুর্ঘটনা(Accident) ঘটলেও উদ্ধারকাজ শুরু হয় অনেকটাই দেরীতে। একই সঙ্গে অন্ধকারের জন্য উদ্ধারকাজ শুরু করতেও বেশ কিছুটা অসুবিধা হয়। এরপর মাঝ রাত পর্যন্ত সেখানে উদ্ধার কাজ চালায় স্থানীয় প্রশাসন। সোমবার সকাল পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে। জীবিত অবস্থায় ৭জনকে উদ্ধার করা হলেও তাঁদের অবস্থা আশঙ্কাজনক। একই সঙ্গে এখনও ১০-১২জন পর্যটক নিখোঁজ রয়েছেন। মনে করা হচ্ছে তাঁরা দুর্ঘটনাগ্রস্থ Houseboat’র ভিতরে আটকে আছেন বা তার নীচে চাপা পড়ে গিয়েছেন। এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সেই সঙ্গে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন।

আরও পড়ুন শুভেন্দুকে ধাক্কা দিয়ে ব্যক্তিবাদ সরছে বঙ্গ বিজেপি থেকে, নজরে আদর্শ

মালাপ্পুরমের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল থুভাল থিরাম। সেখানেই রবি সন্ধ্যায় দুর্ঘটনাগ্রস্থ Houseboat-এ ৪০জন পর্যটক আনন্দ উপভোগ করছিলেন একটি জলাশয়ের মধ্যে। কিন্তু সেই Houseboat হঠাৎ করে উল্টে যায়। সন্ধ্যা ৭টা নাগাদ এই দুর্ঘটনা ঘটলেও খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও দমকল পৌঁছায় রাত ৮টা নাগাদ। তারপর আলো জোগাড় করে উদ্ধারকাজ শুরু হতে হতে রাত ৯টা বেজে যায়। এরপর সময় যত গড়িয়েছে ততই নিথর পর্যটকদের দেহ উদ্ধারের সংখ্যা বেড়ে গিয়েছে। মাঝরাত পর্যন্ত সেই উদ্ধারকার্যে মোট ২২জনের দেহ উদ্ধার করা গিয়েছে যাদের বেশির ভাগই আবার শিশু ও মহিলা। ৭জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও তাঁদের অবস্থা বেশ আশঙ্কাজনক। একই সঙ্গে এখনও ১০ থেকে ১২জন পর্যটক নিখোঁজ বলে জানা গিয়েছে। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন কেরলের মন্ত্রী ভি আবদুরাহিমান। উদ্ধারকারী দলের অনুমান, দুর্ঘটনাগ্রস্ত হাউসবোটটির নীচে অনেকে আটকে রয়েছেন। এদিন সকাল থেকে ফের শুরু হয়েছে উদ্ধারকাজ। 

আরও পড়ুন বঙ্গের ৫ জেলার ২২টি স্থানে ৬০০ কোটিতে তেল-গ্যাসের অনুসন্ধান

কেরলের এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে রবিবার রাতে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এত প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন। ওই টাকা দেওয়া হবে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। তিনি মালাপ্পুরমের জেলাশাসককে বিপর্যয় মোকাবিলাবাহিনীর সঙ্গে সব রকম সহযোগিতার নির্দেশ দিয়েছেন। সোমবার সকালের সরকারি কর্মসূচিও বাতিল করেছেন মুখ্যমন্ত্রী। তিনি সকালেই দুর্ঘটনাস্থলে আসছেন।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই