দিল্লিতে বিধানসভার ভোট ৫ ফেব্রুয়ারি, ফলাফল কবে ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  অবশেষে ঘোষিত হল দিল্লিতে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে মুখ্য নির্বাচন কমিশনার জানিয়ে দিলেন ভোটের সময়সূচী ।  আগামী  ৫ ফেব্রুয়ারি হতে চলেছে  দিল্লিতে বিধানসভা নির্বাচন। ভোট  গণনা হবে  ৮ ফেব্রুয়ারি । মঙ্গলবার একথা  জানিয়ে দিল নির্বাচন কমিশন ।

এদিন রাজীব কুমার জানান,’ প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৭ জানুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। দিল্লিতে সাধারণত এক দফাতেই বিধানসভা নির্বাচন হয়ে থাকে। এবারও এক দফাতেই হবে দিল্লির ৭০ টি আসনে বিধানসভা নির্বাচন ।  ‘ বলা বাহুল্য,   নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ায় মঙ্গলবার থেকেই দিল্লিতে চালু হয়ে গেল  আচরণবিধি ।

উল্লেখ্য  দিল্লি বিধানসভা ভোটের জন্য নির্বাচন কমিশনের তরফে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। রাজধানীর মোট ভোটার সংখ্যা এক কোটি ৫৫ লক্ষ ২৪ হাজার ৮৫৮ জন। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮৩ লক্ষ ৪৯ হাজার ৬৪৫। আর মহিলা ভোটারের সংখ্যা ৭১ লক্ষ ৭৩ হাজার ৯৫২। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬১ জন। ২০২০ সালের বিধানসভা ভোটের তুলনায় ভোটারের সংখ্যা বেড়েছে ৭ লক্ষ ২৬ হাজার। আর গত বছর অর্থা‍ৎ ২০২৪ সালে হয়ে যাওয়া লোকসভা নির্বাচনের চেয়ে ভোটার বেড়েছে ৩ লক্ষ ১০ হাজার। গত বার দিল্লির ৭০ আসনের মধ্যে ৬২টিতে জয়ী হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। বাকি আটটি আসন জিতেছিল বিজেপি। কংগ্রেসকে খালি হাতেই ফিরতে হয়েছিল। ২০১৫ সালের ভোটে আপের ঝুলিতে গিয়েছিল ৬৭টি আসন আর বিজেপি জয়ী হয়েছিল ৩টি আসনে।

গত বছর লোকসভা ভোটে দিল্লির সাতটি আসনেই জয়ী হয়েছিল পদ্ম শিবির। জোট বেঁধে লড়লেও শূন্য হাতেই ফিরতে হয়েছিল আম আদমি পার্টি আর কংগ্রেসকে। যদিও এবারের বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার পথে হাঁটেননি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একলা চলোর নীতি নিয়েই ৭০ আসনে প্রার্থী দিয়েছে দিল্লির বর্তমান শাসকদল। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, রাজধানী দখলের ভোটযুদ্ধে এবারও ত্রিমুখী লড়াই হবে। মূলত আপ, বিজেপি ও কংগ্রেসের মধ্যেই লড়ি সীমাবদ্ধ থাকছে। বহুজন সমাজ পার্টি সহ বাকি দলগুলি ভোটের আসরে থাকলেও ভোট কাটুয়া ছাড়া আর কোনও ভূমিকা নেই তাদের। আপের পক্ষ থেকে ইতিমধ্যেই ৭০ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। কংগ্রেসের তরফে ৪৮ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বিজেপির তরফেও প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে।

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের