দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেজরিওয়াল

নিজস্ব প্রতিনিধিঃ আবগারি দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে যেহেতু দিল্লির মুখ্যমন্ত্রীকে সিবিআই গ্রেফতার করেছে তাই মেলেনি জেলমুক্তি। এই আবহে সোমবার সিবিআই গ্রেফতারি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কেজরি। সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মনু সিংভি এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে   আবেদন জমা করেছেন।

তবে সুপ্রিম কোর্টে কবে হবে কেজরির জামিনের শুনানি তা এখন জানা যায়নি। অন্যদিকে গত সপ্তাহে দিল্লি হাইকোর্ট আবগারি দুর্নীতিতে গ্রেফতারি নিয়ে   অরবিন্দ কেজরিওয়ালের আবেদন খারিজ করে। আর এবার সুপ্রিম কোর্টের তিনি দ্বারস্থ হলেন।

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই মামলায় সম্প্রতি দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের অবকাশকালীন বেঞ্চের বিচারক ন্যায় বিন্দু এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তড়িঘড়ি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আর্জি মেনে কেজরির জামিনের উপরে স্থগিতাদেশ জারি করে দিল্লি হাইকোর্ট। এরপরেই গত ২৬ জুন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত চত্বরেই আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে সিবিআই। এরজেরে তিহারে থাকতে হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে ।

Published by:

Share Link:

More Releted News:

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ