আজব প্রেম কী গজব কাহিনি! ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে বাগদান তিরিশের যুবতীর

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: প্রেমের খেলা কে বুঝিতে পারে! অনেক যুবকের হৃদয় ভেঙে জীবনসঙ্গী হিসেবে ৪৫ বছরের বড় ৭৫ বছরের বৃদ্ধকেই বেছে নিলেন সমাজমাধ্যমের পরিচিত মুখ বছর তিরিশের তরুণী। আর ওই অসম বয়সের প্রেম কাহিনি এখন গোটা উত্তরপ্রদেশেই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

কানপুরের সহার ব্লকের অরারিয়ার বাসিন্দা রামসুগরের বয়স ৭৫ পেরিয়েছে। বয়স হলেও যথেষ্টই সুস্থ। বছর দুয়েক আগে আচমকাই একদিন রামসুগারের বাড়িতে হাজির হলেন অউরেয়ার বাসিন্দা বছর তিরিশের রানি রাজপুত। যিনি নিজেই একজন ব্লগার। রামসুগরের মেয়ে রাধা ইউটিউবার হওয়ায় তাঁর সঙ্গেই আলাপ করার অছিলায় হাজির হয়েছিলেন। তার পর থেকে লাগাতার আনাগোনা চলল। সেই আনাগোনার মধ্যেই ৭৫ বছরের রামসুগারকে মন দিয়ে ফেললেন ৪৫ বছরের ছোট রানি। সাত বছর আগে স্ত্রীকে হারানো রামসুগর নিঃসঙ্গভাবেই দিন কাটাচ্ছিলেন। তাই রানি তাঁর জীবনে আসায় খানিকটা গদগদ হয়ে পড়েছিলেন। একদিন রানি আচমকাই রামসুগারকে প্রস্তাব দিলেন, ‘চলো আমরা বিয়ে করি। নতুন করে সংসার করি।’

ওই প্রস্তাব লুফে নিতে এক সেকেন্ডও ভাবেননি জীবন সায়াহ্নে পৌঁছানো রামসুগর। সপ্তাহ খানেক আগেই দুজনে অউরেয়ার একটি বিউটি পার্লারে গিয়ে বাগদানে বাঁধা পড়লেন। ৭৫ বছরের রামসুগরের সঙ্গে ৩০ বছরের রানি রাজপুতের বাগদানের ভিডিয়ো সমাজমাধ্যমে দাবানলের মতো ভাইরাল হয়ে গিয়েছে ওই ভিডিয়ো। রামসুগরের মেয়ে রাধা বুড়ো বয়সে বাবার এমন কীর্তি নিয়ে অবশ্য কিছু বলতে রাজি হননি। বাগদানের পর বিয়ের আসর বসানোর জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করেছে পাত্র-পাত্রীর পরিবার।

শুক্রে আরশোলাদের ‘তিরঙ্গা যাত্রা’ বন্ধের নির্দেশ দিতে অস্বীকার দিল্লি হাইকোর্টের

পুজোর মুখে সুখবর! বোনাস হিসেবে পুরসভার দুই হাজার কর্মীদের ১ মাসের বেতন দেওয়ার ঘোষণা

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে আবুধাবির রাজবধূ, ঠাঁই হল কোথায়?

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টেr দ্বারস্থ ইমরান খান

মুহূর্তের মধ্যেই সব শেষ..!কাঁথিতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

আজব প্রেম কী গজব কাহিনি! ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে বাগদান তিরিশের যুবতীর

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো