পুজোর মুখে সুখবর! বোনাস হিসেবে পুরসভার দুই হাজার কর্মীদের ১ মাসের বেতন দেওয়ার ঘোষণা

এবার চুঁচুড়া পুরসভা কর্মীদের পুজোর আনন্দ চারগুণ! পঞ্চমীতে (১৫ অক্টোবর) পুরসভার দুই হাজার অস্থায়ী শ্রমিকদের বোনাস হিসেবে এক মাসের বেতন দেওয়ার ঘোষণা করলেন স্থানীয় বিধায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: যখন দাতা বিধায়ক! বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আর এই পুজোকে ঘিরে সারাবছর ধরে নানারকমের পরিকল্পনা থাকে বাঙালীর। পুজোর পাঁচটা দিন সমস্ত দুঃখ-যন্ত্রণা ভুলে আনন্দে মেতে ওঠেন সকলে। আর পুজোর আগে সমস্ত সরকারি-বেসরকারি কর্মীরা বোনাসের আশায় থাকেন। যা তাঁদের পুজোর আনন্দকে দ্বিগুণ করে দেয় বলা চলে! যার ফলে নিজের পাশাপাশি পরিবারকেও খুশি রাখতে পারেন তাঁরা। তবে এবার চুঁচুড়া পুরসভা কর্মীদের পুজোর আনন্দ চারগুণ! পঞ্চমীতে (১৫ অক্টোবর) পুরসভার দুই হাজার অস্থায়ী শ্রমিকদের বোনাস হিসেবে এক মাসের বেতন দেওয়ার ঘোষণা করলেন স্থানীয় বিধায়ক।

আসলে ওই শ্রমিক কর্মচারীদের দুই মাসের বেতন বাকি ছিল। তাই এ বছর বোনাস মিলবে কিনা তা নিয়ে সংশয় ছিল তাঁদের। অবশেষে বিধায়ক সুবীর নাগের চেষ্টায় মিলছে পুরো বোনাস এবং বকেয়া এক মাসের বেতন। স্বাভাবিকভাবেই পুজোর মুখে এমন সুখবর শুনে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন পুরসভার অস্থায়ী কর্মীরা। পুর প্রশাসনের উদ্যোগে করানো হল তাঁদের মিষ্টি মুখ। পরিবারের সাধ আহ্লাদ মেটাতে সমর্থ হবেন তাঁরা। এই বিষয়ে বিধায়ক সুবীর জানিয়েছেন, ‘দশমীতে মিষ্টি খাওয়া তো হবেই। তার আগে মিষ্টি মুখ করানো হল কর্মীদের। ওঁদের মুখের হাসি আমাদের কাজে আরও গতি ফেরাবে।’

আসলে আজ পুরো বোনাস পাওয়া যাবে কিনা, বা কতটা বোনাস পাওয়া যাবে, সেই নিয়ে সংশয় প্রকাশ পুরসভায় জড়ো হয়েছিলেন শ্রমিক কর্মচারীরা। যার খবর পেয়ে বিধায়ক গিয়ে পুর প্রশাসক এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে আলোচনা করেন। এরপরেই শ্রমিক কর্মচারীদের সামনে গিয়ে বোনাস দেওয়ার ঘোষনা করেন বিধায়ক। সঙ্গে একমাসের বেতনও। পাশাপাশি বিধায়ক আরও স্পষ্টভাবে জানিয়ে দেন যে, এরপরেও যারা কাজ বন্ধ করে আন্দোলন করবেন, তাঁরা অন্য কাজ দেখে নিতে পারেন। তাঁদের আর পুরসভায় কাজ করতে হবে না। তৃণমূলের আমলে অপ্রয়োজনীয় লোক নিয়োগ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, ‘একটা পার্ক গার্ড দিতে ১৫ জন! ইউসার কালেক্টর তুলে দেওয়া হবে, গার্ডও থাকবে না।তাদের অন্য দফতরে কাজ করতে হবে। সই করে চলে গেলাম কোনো কাজ করলাম না এসব চলবে না।’

শুক্রে আরশোলাদের ‘তিরঙ্গা যাত্রা’ বন্ধের নির্দেশ দিতে অস্বীকার দিল্লি হাইকোর্টের

আজব প্রেম কী গজব কাহিনি! ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে বাগদান তিরিশের যুবতীর

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে আবুধাবির রাজবধূ, ঠাঁই হল কোথায়?

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টেr দ্বারস্থ ইমরান খান

মুহূর্তের মধ্যেই সব শেষ..!কাঁথিতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো

শাসন নাকি মধ্যযুগীয় বর্বরতা! তৃতীয় শ্রেণির ছাত্রীর মাথার চুল ছিঁড়ে নিলেন শিক্ষক