বাংলোতে আগুন নেভাতে গিয়ে রাশি-রাশি টাকা উদ্ধার, বদলি দিল্লি হাইকোর্টের বিচারপতি

দিল্লি হাইকোর্টের বিচারপতি বিচারপতি যশবন্ত ভার্মার বদলির সুপারিশ করেছে সুপ্রিম কোর্ট কলেজিয়াম। সূত্রের খবর, বিচারপতি যশবন্ত ভার্মার সরকারি বাংলোয় আগুন লেগেছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কেলোর কীর্তি! এ তো সরষের মধ্যেই ভূত! সরকারি বাংলোয় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নেভাতে গিয়েই উদ্ধার টাকার পাহাড়। সঙ্গে সঙ্গে বদলির নির্দেশ। ফিরতে হল পুরোনো আস্তানাতেই। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মাকে বদলির সুপারিশ করেছে সুপ্রিম কোর্ট কলেজিয়াম। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে জ্যেষ্ঠ বিচারকের বেঞ্চ যশবন্ত ভার্মাকে তাঁর মূল হাইকোর্ট অর্থাৎ এলাহাবাদ হাইকোর্টেই ফেরত পাঠানোর সুপারিশ করেছে। সূত্রের খবর, সম্প্রতি দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার সরকারি বাংলো য় ভয়াবহ আগুন লেগেছিল। আগুন নেভাতে গিয়েই তাঁর বাংলো থেকে রাশি রাশি টাকার পাহাড় উদ্ধার করেছে উদ্ধারকারী দল। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

মামলাটি তদন্তের পর, প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন সুপ্রিমকোর্ট কলেজিয়াম যশবন্ত ভার্মাকে এলাহাবাদ হাইকোর্টে ফেরৎ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সূত্র জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় বিচারপতি ভার্মা শহরে ছিলেন না। তাঁর পরিবারের সদস্যরা আগুন নেভাতে দমকল এবং পুলিশকে ফোন করেন। এরপর আগুন নেভানোর পরে বিচারপতির সরকারি বাংলোর ভিতর থেকে রাশি রাশি টাকার পাহাড় উদ্ধার করেন দমকলকর্মীরা। ঘটনাটি সম্পর্কে প্রধান বিচারপতিকে অবহিত করা হয়, এরপর কলেজিয়াম সভায় এলাহাবাদে পাঠানোর সুপারিশ করা হয় দিল্লি হাইকোর্টের বিচারপতিকে। বর্তমানে অভ্যন্তরীণ তদন্তের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। তবে এখনও পাকাপাকিভাবে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে তদন্ত ও অভিশংসনের প্রক্রিয়া শুরু করার বিষয়ে আলোচনা চলছে। এদিকে সুপ্রিম কোর্ট কলেজিয়ামের কিছু ভারপ্রাপ্ত সদস্য পুরো ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বিচারপতি ভার্মাকে যদি কেবল বদলি করা হয়, তাহলে তা বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করবে। দেশের বিচার ব্যবস্থার উপর জনসাধারণের আস্থা দুর্বল হয়ে যেতে পারে। তাই বিচারপতি ভার্মাকে পদত্যাগ করতে বলার পরামর্শ দিয়েছে তাঁরা।

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

 রাসমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করতে আজ কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি