দিল্লিতে স্কুলের সামনেই পড়ুয়াদের ‘গ্যাংওয়ার’, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানী দিল্লিতে প্রকাশ্য রাস্তায় স্কুলের সামনেই স্কুল ছাত্রদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং তার জেরে গুলি লেগে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে দক্ষিণ পশ্চিম দিল্লির কাকরাউলা এলাকায়। জানা যাচ্ছে, এই ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ বছর বয়সী কুরসিদ নামের এক যুবকের। শনিবার বিকেলে ওই এলাকার একটি স্কুলের পড়ুয়াদের দুটি দলের মধ্যে ঝামেলা শুরু হয়। সেই সময় কুরসিদকে ওই স্কুলেরই এক পড়ুয়া ডেকে পাঠায়। দুই দলের পড়ুয়াদেরই বেশ কয়েকজন বন্ধু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। সেই ঝামেলা কিছুক্ষণের মধ্যেই হাতাহাতিতে গড়ায়। তখনই একজন রিভলবার বের করে গুলি করে কুরসিদকে খুন করে বলে অভিযোগ। 

স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেল তিনটে নাগাদ এই ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই কুরসিদের খুনিকে আজ অর্থাৎ রবিবার  গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। উদ্ধার হয়েছে রিভলবারটিও। ওই এলাকার সিসিটিভি ফুটেজের রেকডিংও পাওয়া গিয়েছে, যেখানে দেখা গিয়েছে কুরসিদকে পরপর দুবার গুলি করেছে ওই যুবক। গুলি লাগার সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। 

তবে ঠিক কি বিষয়ে ওই দুই দল পড়ুয়ার মধ্যে ঝামেলা শুরু হয়েছিল সেটা এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনার পর থেকে দুই দলের সদস্যরাই পলাতক।  তাঁদের মধ্যে একজনকে খুঁজে পাওয়া গেলেও বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত কুরসিদের পুরো নাম হল কুরসিদ আলম। দ্বারকা জেজে কলোনির বাসিন্দা কুরসিদের আরও চার ভাইবোন রয়েছে। সে একটি জুতো কারখানায় কাজ করত। 

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর