রাম ধাক্কা বিজেপির, দিল্লির মেয়র পদে জয়ী আপের শেলি ওবেরয়

দিল্লির মেয়র নির্বাচনে বিজেপি প্রার্থী রেখা গুপ্তকে ৩৪ ভোটে হারিয়ে দিয়েছেন আপ প্রার্থী।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীর মহানাগরিক পদের ভোটাভুটিতে রাম,ধাক্কা খেল বিজেপি। মেয়র হিসেবে নির্বাচিত হলেন আম আদমি পার্টির শেলি ওবেরয়। তিনি বিজেপি প্রার্থী রেখা গুপ্তকে ৩৪ ভোটে হারিয়ে দিয়েছেন। আপ প্রার্থী পেয়েছেন ১৫০ ভোট আর বিজেপি প্রার্থী পেয়েছেন মাত্র ১১৬টি ভোট। মেয়র পদে দলীয় প্রার্থীর জয়ের খবর পেয়েই উ‍ৎসবে মেতে উঠেছেন আপের কর্মী-সমর্থকরা। আবির খেলার পাশাপাশি মিষ্টি বিলিতেও মেতে ওঠেন তাঁরা। দলীয় প্রার্থী শেলি ওবেরয়ের জয়ের পরেই বিজেপিকে বিঁধেছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। কটাক্ষের সুরে তিনি বলেন, ‘টাকার থলি নিয়ে ঝাঁপিয়ে পড়েও মেয়র পদে নিজেদের প্রার্থীকে জেতাতে পারেনি। আম আদমি পার্টির কর্মীদের যে টাকা দিয়ে কেনা যায় না, তা আরও একবার প্রমাণ হল।’

দিললি পুরসভার নির্বাচনে ১৫ বছর বাদে ক্ষমতা হাতছাড়া হয়েছে বিজেপির। যদিও হার হজম করতযে পারেননি পদ্ম শিবিরের নেতারা। ঘুরপথে দিল্লি পুরসভা দখলের জন্য উপরাজ্যপাল বিনয় সাক্সেনাকে আসরে নামিয়ে দিয়েছিলেন। রাজনৈতিক প্রভুদের খুশি করতে আচমকাই বিজেপি ঘনিষ্ঠ ১০ জনকে আল্ডারম্যান হিসেবে নিয়োগ করেছিলেন। যদিও গত শুক্রবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, উপরাজ্যপাল মনোনীত সদস্যরা ভোট দিতে পারবেন না। আর তাতেই ধাক্কা খায় পদ্ম শিবির।

আজ বুধবার সকাল ১১টার সময়ে দিল্লির মেয়র পদের জন্য ভোটাভুটি শুরু হয়। আপের পক্ষ থেকে লড়তে নেমেছিলেন প্রথমবারের কাউন্সিলর শেলি ওবেরয়। আর বিজেপির পক্ষ থেকে প্রার্থী হয়েছিলেন রেখা গুপ্ত। ঘন্টা দুয়েক ধরে চলে ভোটাভুটি। পুরসভার ২৫০ জন কাউন্সিলরের মধ্যে ২৪২ জন ভোট দেন। কংগ্রেসের ৮ জন কাউন্সিলর মেয়র ভোট বয়কট করেছেন। কাউন্সিলরদের পাশাপাশি বিধানসভা থেকে মনোনীত ১৪ বিধায়ক ও রাজধানীর দশ সাংসদ ভোট দেন। সব মিলিয়ে ২৬৬টি ভোট পড়ে। ভোট গণনা শেষে দেখা যায় আপ প্রার্থী শেলি ওবেরয় পেয়েছেন ১৫০ টি ভোট। আর বিজেপি প্রার্থী রেখা গুপ্ত পেয়েছেন ১১৬ টি ভোট।

‘বিদেশি হস্তক্ষেপের প্রতিরোধে ঢাকার পাশে থাকবে বেজিং’, দিল্লিকে সতর্কবার্তা চিনের রাষ্ট্রদূতের

হাতে আসবে আটকে থাকা টাকা, বছরের শেষ ৬ মাস কেমন কাটবে কর্কট রাশির জাতকদের?

মিথুনে বুধের সরাসরি গোচর, কর্মক্ষেত্রে উন্নতির দরজা খুলবে ৩ রাশির জাতকদের

সিংহে প্রবেশ শুক্রের, ৪ জুলাই থেকে কোন চার রাশির জাতকদের ‘আচ্ছে দিন’ শুরু?

৩০ নাকি ৩১ জুলাই, কবে শুরু শ্রাবণ, রইল কবে-কবে সোমবার পড়ছে, সেই তালিকা

টানা ৫১৯ মিনিট অপরাজেয়, বিশ্বকাপে ৩৬ বছরের রেকর্ড ভাঙলেন স্পেনের গোলরক্ষক

আজকের রাশিফল: পুরোনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা, সমস্ত দুঃখ ঘুচে যাবে…

ওইয়ারজাবালের জোড়া গোলে অস্ট্রিয়াকে গুঁড়িয়ে শেষ ষোলোয় স্পেন

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের