গুরুগ্রামে দাঙ্গার পরেই দিল্লিজুড়ে বিশেষ সতর্কতা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দাঙ্গার আগুনে পুড়ছে হরিয়ানার গুরুগ্রাম। মসজিদ থেকে মুসলিমদের একের পর এক দোকান জ্বালিয়ে দিয়েছে হিন্দু দাঙ্গাকারীরা। মসজিদ ছাড়তে রাজি না হওয়ায় ২০ বছর বয়সী তরুণ ইমামকেও গুলি করে খুন করা হয়েছে। মাত্র ২০ কিলোমিটার দূরের গুরুগ্রামের ওই দাঙ্গার পরেই রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা জারি করেছে দিল্লি পুলিশ। চাঁদনি, জাহাঙ্গীরপুরি একাধিক মুসলিম অধ্যুষিত এলাকায় বিশেষ নজরদারি শুরু হয়েছে।

দিল্লি পুলিশের এক মুখপাত্র বুধবার সকালে বলেন, ‘হরিয়ানার নুহ ও মেবানে শুরু হওয়া দাঙ্গা গুরুগ্রাম পর্যন্ত পৌঁছে গিয়েছে। উল্টে আজই মেবানের দাঙ্গার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ বিক্ষোভের ডাক দিয়েছে। ফলে ওই বিক্ষোভ কর্মসূচি ঘিরে হিংসা ছড়ানোর সম্ভাবনা রয়ে যাচ্ছে। ২০২০ সালে নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে পূর্ব দিল্লির বিস্তীর্ণ এলাকায় দাঙ্গার কথা মাথায় রেখে সংবেদনশীল এলাকায় বিশেষ নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনও ধর্মীয় সংগঠনকে মিছিল কিংবা কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হচ্ছে না। সমাজমাধ্যমেও বিশেষ নজর রাখা হচ্ছে। হরিয়ানার দাঙ্গা নিয়ে যাতে গুজব না ছরানো যায় সেই চেষ্টা চালানো হচ্ছে।’  

অন্যদিকে গুরুগ্রামে মসজিদ ও বিভিন্ন দোকানে নির্বিচারে আগুন লাগানোর পরেই খোলা পেট্রল কিংবা ডিজেল ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। বেশ কিছু জায়গায় ১৪৪ ধারা জারি হয়েছে। আমেরিকান এক্সপ্রেস ব্যাঙ্ক-সহ একাধিক বহুজাতিক সংস্থা এদিন অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়ে্ছে।

ঝাড়গ্রাম পুরসভার কর্মচারীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক

শেষ মুহূর্তের রোমাঞ্চ আর জোড়া গোল! যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত ডার্বি

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরের নিউমার্কেট এলাকার রাস্তা সারালেন বিজেপি বিধায়ক

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩