চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লুকিয়ে থাকা ৩ আইসিস জঙ্গিকে গ্রেফতার করল দিল্লি পুলিশ

নিজস্ব প্রতিনিধিঃ সন্দেহভাজন আইএস জঙ্গি মহম্মদ শাহনওয়াজ সহ তিনজনকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। দিল্লিতে তিন আইএস জঙ্গির লুকিয়ে থাকার খবরে তল্লাশি অভিযান জারি করে এনআইএ। তিন জঙ্গির জন্য ৩ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করা হয়। এই তিন জঙ্গি পুনে আইএস়আইএস মামলায় এনআইএ-এর মোস্ট ওয়ান্টেড তালিকায়। তাদের সঙ্গে দিল্লির সংযোগ পাওয়া গিয়েছে।  

দিল্লিতে আইএসআইএসের পরিকল্পনা গোপন সূত্রে প্রকাশ পাওয়ার পর তিন জঙ্গি গ্রেফতার হয়। দিল্লি সহ উত্তর ভারতে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিল তিন জঙ্গি। ধৃত  শাহনওয়াজ পেশায় ইঞ্জিনিয়ার। দিল্লির বাসিন্দা।  পুনে পুলিশের হেফাজত থেকে পালিয়েছিলেন। দিল্লিতে লুকিয়ে ছিলেন। বর্তমানে তিন ধৃতকে জিজ্ঞাসাবাদ চলছে। ধৃতদের থেকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরিতে নানা সরঞ্জাম পাওয়া গিয়েছে।  

পুনে আইএসআইএস মামলায় এখনও পর্যন্ত একজন ডাক্তার সহ ৭জনকে গ্রেপ্তার করা হয়েছে।  গত মাসে পুনেতে আইএসআইএসের কার্যকলাপের জন্য বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল। গ্রেফতারকৃত অভিযুক্তদের একজন শামিল সাকিব নাচনের বাড়িতে এনআইএ আইএসআইএসের কার্যকলাপ যুক্ত উপাদান খুঁজে পায়। এদের পরিকল্পনা ছিল ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরি করে দেশজুড়ে সন্ত্রাসী কার্যকলাপ অব্যহত রাখা। অভিযুক্তরা পুনের কোন্ধওয়ারের একটি বাড়িতে কাজ করছিলেন। যেখানে আইইডি একত্রিত করা হচ্ছিল। এছাড়াও গত বছরে বোমা প্রশিক্ষণ ও উৎপাদন কর্মশালাও তারা পরিচালনা করেছিল বলে প্রমাণ পায় এনআইএ। এনআইএ জানিয়েছে, অভিযুক্তরা আইএসআইএস স্লিপার মডিউলের সদস্য। দেশে আইএসআইএস এজেন্ডাকে এগিয়ে নিয়ে  দেশবিরোধী কার্যকলাপের পরিকল্পনা ছিল।  

Published by:

Share Link:

More Releted News:

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

৫০ শতাংশ বাড়ছে লোকসভা আসন, মহিলাদের জন্য বরাদ্দ ২৭২টি সিট, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

বন্ধুদের খেলা দেখে উচ্ছ্বসিত বিশেষভাবে সক্ষম শিশু! সরলতায় মুগ্ধ নেটদুনিয়া, ভাইরাল ভিডিও

তাপপ্রবাহে পুড়ছে মহারাষ্ট্র, হিটস্ট্রোকের বলি অটোচালক

শুশ্রূষার জন্য ছাড়তে হয়েছিল চাকরি, অসুস্থ মাকে চারতলা থেকে ফেলে দিল গুণধর ছেলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ