Delhi IAS Coaching Centre: তিন পড়ুয়া মৃত্যুর ঘটনার, আটক কোচিং সেন্টারের মালিক সহ ১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির আইএস কোচিং সেন্টারের বেসমেন্টে আচমকাই হু হু করে জল ধুকতে থাকে। আর তাতে প্রাণ হারান তিন পড়ুয়া। এই ঘটনা নিয়ে উত্তাল রাজধানী। এই আবহে রবিবার দিল্লি পুলিশ ওই কোচিং সেন্টারের মালিক ও কো-অর্ডিনেটরকে আটক করল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।

এই নিয়ে দিল্লির ডিসিপি সেন্ট্রাল এম হর্ষবর্ধন জানিয়েছেন, ‘ কোচিং সেন্টারের বেসমেন্টে কী করে জল ঢুকল, তা নিয়ে তদন্ত চলছে। ইতিমধ্যেই এই ঘটনার প্রেক্ষিতে দায়ের হয়েছে নতুন ফৌজদারি কোডের অধীনে এক মামলা। এছাড়াও ১০৫, ১০৬ (১), ১১৫ (২), ২৯০ ও ৩৫ ধারায় মামলা রুজু হয়েছে। এই মামলাগুলি   করা হয়েছে যারা   কোচিং ইনস্টিটিউটের  ড্রেন রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন।‘  ইতিমধ্যেই এই ঘটনার প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লির আপ সরকার।

উল্লেখ্য, শনিবার  প্রবল বৃষ্টির কারণে রাজেন্দ্রনগরের রাউ’স কোচিং সেন্টারের বেসমেন্টে আচমকাই হু-হু করে জল ঢুকে পড়ে। জলমগ্ন হয়ে পড়ে গোটা বেসমেন্ট। ওই সময় বেসমেন্টে থাকা কোচিং সেন্টারের লাইব্রেরিতে ৩০ পড়ুয়া ছিলেন। বেশ কয়েকজন হুড়মুড়িয়ে বেসমেন্ট থেকে উপরে উঠে আসতে পারলেও তিন জন আটকে পড়েছিলেন। খবর পেয়েই দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। বেসমেন্টের জল বাইরে নিষ্কাশন শুরু হয়। জল নিস্কাশনের পাশাপাশি নিখোঁজ তিন পড়ুয়ার সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছিল । এরপরেই উদ্ধার হয় তিন পড়ুয়ার মৃতদেহ।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য