ISIS জঙ্গি? পুলিশের জালে ধৃত উত্তপ্রদেশের আরও এক যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার সন্দেহে উত্তরপ্রদেশের কুশীনগর জেলা থেকে এক যুবককে আটক করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে , আটক যুবকের নাম রিজওয়ান আহমেদ। তিনি কুশীনগরের পদরাউনা শহরের ছাওনি এলাকার বাসিন্দা। দিল্লি পুলিশের একটি মামলার তদন্ত চলাকালীনই তাঁর নাম সামনে আসে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ইন্সপেক্টর নিশান্ত দাহিয়ার নেতৃত্বে প্রায় ১০ সদস্যের একটি দল শনিবার গভীর রাতে পদরাউনায় পৌঁছায়। স্থানীয় পুলিশের সহযোগিতায় রিজওয়ান আহমেদকে আটক করে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। দিল্লি পুলিশের দাবি, যুবকের কাছ থেকে বেশ কিছু সন্দেহজনক ও আপত্তিকর সামগ্রী উদ্ধার হয়েছে। তদন্তের স্বার্থে তাঁর মোবাইল ফোন, ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অতীতে আইএসআইএস-এর সঙ্গে তাঁর যোগাযোগ ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রায় এক দশক আগে কাজের খোঁজে তিনি মুম্বই গিয়েছিলেন। তবে ২০১৭সালে একটি সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলায় তাঁর নাম জড়িয়ে পড়ে এবং ২০২৩ সাল পর্যন্ত তিনি জেলে ছিলেন। সেই সময় তাঁর ঘর থেকে বিস্ফোরক এবং আন্তর্জাতিক ফোন কলের তথ্যও উদ্ধার হয়েছিল বলে তদন্তে উঠে আসে।

এদিকে কুশীনগরের পুলিশ সুপার কেশব কুমার জানিয়েছেন, রিজওয়ানের পরিবারের সদস্য ও তার যোগাযোগের সূত্রগুলো খতিয়ে দেখা হচ্ছে। জেলাজুড়ে বাড়তি সতর্কতাও জারি করা হয়েছে। উল্লেখ্য, এর আগেই উত্তরপ্রদেশ অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস) চারজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছিল। তাদের পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ ছিল বলে অভিযোগ। তদন্তে জানা গেছে, এই চক্রের মূল সদস্য সাকিব ওরফে ‘ডেভিল’ এনক্রিপ্টেড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশি নম্বরের সঙ্গে যোগাযোগ রেখে হামলার পরিকল্পনা করছিল।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা