দিল্লিতে রোমিওদের ‘সবক’ শেখাতে ‘শিষ্টাচার স্কোয়াড’ গড়ল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : ইভটিজিংয়ের ঘটনায় সরগরম গোটা দেশ। একের পর এক ইভটিজিংয়ের ঘটনায় এবার সরব দিল্লি পুলিশ। ইভটিজিং রুখতে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ গ্রহণ করল দিল্লি পুলিশ।মহিলাদের জন্য বিশেষ দল গঠন করল তারা। এই দলে একজন ইন্সপেক্টর, একজন সাব-ইন্সপেক্টর, ৮ জন কনস্টেবল ও একজন হেড কনস্টেবল থাকবে। এছাড়াও এই দলে থাকবেন ৪ জন মহিলা পুলিশ কর্মী থাকবেন। তারাই স্পর্শকাতর এলাকায় টহল দেবে। কোনরকমের অপ্রীতকর ঘটনা ঘটলেই সোজা লক আপে পুরবে দিল্লি পুলিশের ‘শিষ্টাচার স্কোয়াড’  টিম। অপরাধীদের দ্রুত পাকড়াও শিষ্টাচার শেখানোই এদের মূল লক্ষ্য।

দিল্লির বুকে ইভটিজিং রুখতে বুলেটে করে ছুটে বেড়াবে ‘রক্ষক’ বাহিনী। দিল্লি শহরের বিভিন্ন রাস্তায় ঘুরবে এই বিশেষ টিম। উত্তরপ্রদেশের অ্যান্টি রোমিও স্কোয়াডের আদলে দিল্লিতে ইভটিজিং স্কোয়াড গঠন করা হচ্ছে বলে জানা গিয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘শিষ্টাচার স্কোয়াড’। দিল্লির প্রতিটি জেলায় ২টি করে স্কোয়াড থাকবে।এই স্কোয়াডের কাছে সংবেদনশীল এলাকাগুলিতে টহল দেওয়ার জন্য চার চাকা ও দুই চাকার গাড়ি থাকবে। যাতে তারা দ্রুত সব এলাকায় পৌঁছোতে পারে। স্কোয়াডে মোতায়েন করা পুলিশ সদস্যরা সাদা পোশাকে পরে টহলদারি করবেন।

উল্লেখ্য, এর আগে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তর প্রদেশ সরকার, চালু করেছিল ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’। সারা রাজ্য জুড়ে মহিলাদের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছিল সরকারে তরফে।এই স্কোয়াডের সদস্যরা সাধারণ পোশাক পড়েন এবং জনবহুল এলাকা যেমন, কলেজ, শপিং মল, মার্কেট, পার্ক এবং রেল স্টেশনের মত জায়গায় ভিড়ে মিশে থাকেন।

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল