ভর্তুকিতে আর বিদ্যুৎ পাবেন না রাজধানীর ৪৬ লাখ পরিবার

রাজধানীর বাসিন্দাদের বিদ্যুত বিলে ভর্তুকি বন্ধ হয়ে যাওয়ার পেছনে দিল্লির উপরাজ্যপালকে দায়ী করেছে আপ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদ্যুতে আর ভর্তুকি পাবেন না রাজধানী শহর দিল্লির ৪৬ লাখ পরিবার। শুক্রবার ১৪ এপ্রিল থেকে এই ভর্তুকির সুবিধা আর পাবেন না দিল্লিবাসী। দিল্লির বিদ্যুৎমন্ত্রী অতিসী শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন।

রাজধানীর বাসিন্দাদের বিদ্যুত বিলে ভর্তুকি বন্ধ হয়ে যাওয়ার পেছনে দিল্লির উপরাজ্যপালকে দায়ী করেছে আপ। আপের তরফে দাবি করা হয়েছে, ২০২৩-২৪ বছরের জন্য বিদ্যুতে ভর্তুকির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল আপ সরকার। সেই ফাইল উপরাজ্যপাল ভি কে সাক্সেনার কাছে পাঠানোও হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত উপরাজ্যপাল সেই ফাইলে সই করেননি। ফলে সুবিধা থেকে বঞ্চিত হতে চলেছেন ৪৬ লাখ পরিবার।

দিল্লির বিদ্যুৎমন্ত্রী অতিসী (Power Minister Atishi) সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আজ থেকে আমরা ৪৬ লাখ মানুষকে যে ভর্তুকি দিচ্ছি তা বন্ধ হয়ে যাবে। সোমবার থেকে, মানুষ ভর্তুকি ছাড়াই বিল পাবেন।’ তিনি আরও বলেন, ‘আপ সরকার আগামী বছরের জন্য ভর্তুকি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সেই ফাইলটি দিল্লির উপরাজ্যপালের কাছে রয়েছে এবং সেই ফাইল এখনও ফেরত আসেনি।’ প্রসঙ্গত আপ (AAP) সরকার ২০২৩-২৪ সালের বাজেটে বিদ্যুতে ভর্তুকি বাবদ ৩২৫০ কোটি বরাদ্দ করেছে।

উল্লেখ্য দিল্লির সরকার মাসে ২০০ ইউনিট করে বিদ্যুৎ গ্রাহকদের বিনামূল্যে সরবরাহ করে। যে পরিবারগুলি প্রতি মাসে ২০১ থেকে ৪০০ ইউনিট বিদ্যুৎ খরচ করে তারা ৫০ শতাংশ ভর্তুকি পেতেন।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?