Loading live market data...
Loading active stocks...
Connecting...

কুয়াশার জেরে দিল্লিতে স্কুল শুরু দেরিতে, কিন্তু কখন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লিতে অব্যাহত শৈত্যপ্রবাহ। এই পরিস্থিতিতে আগামী ১৫ জানুয়ারি থেকে দিল্লিতে খুলছে স্কুল। তবে স্কুল খোলার আগেই জারি হয়েছে নির্দেশিকা। সেখানে বলা হয়েছে , ১৫ জানুয়ারি থেকে দিল্লিতে খুলবে  স্কুল। তবে বিদ্যমান কুয়াশা পরিস্থিতির জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সকাল ৯ টার আগে স্কুলে শুরু হবে না ক্লাস। আগামী ১৫ জানুয়ারি থেকে স্কুলে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে ক্লাস।

গত ৭ ই জানুয়ারি ল্লির শিক্ষামন্ত্রী আতিশি টুইটারে এক পোস্টে জানিয়েছেন, “নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য শীতের কারণে আগামী পাঁচ দিন দিল্লির স্কুলগুলি বন্ধ থাকবে। শৈত্যপ্রবাহ এবং ভারতীয় আবহাওয়া দফতরের ‘ইয়েলো অ্যালার্ট’-এর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।“জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক রাহুল পানওয়ার জারি করেছিলেন, রাজ্য বোর্ড, সিবিএসই, আইসিএসই, আইবি এবং অন্যান্যদের দ্বারা স্বীকৃত সমস্ত স্কুলের ক্ষেত্রে এই নির্দেশিকা প্রযোজ্য।

বর্তমানে দিল্লি, পূর্ব ও উত্তর-পশ্চিম রাজস্থান, হরিয়ানা এবং পাঞ্জাবের কিছু অঞ্চলে চলছে শৈত্য প্রবাহ। এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি। শৈত্য প্রবাহ এবং কুয়াশার জেরে দিল্লিতে ব্যাহত হয়েছে ট্রেন এবং বিমান পরিষেবা। এদিন দিল্লিতে ২২ টি ট্রেন এবং ১৫০ টি বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। বিমানবন্দর এলাকায় দৃশ্যমানতা শূন্যতে নেমে গেছে । দিল্লির বেশ কয়েকটি অঞ্চলে বাতাসের গুণমানও বেশ সংকটজনক। মঙ্গলবার পর্যন্ত দিল্লিতে ঘন কুয়াশা এবং শৈত্য প্রবাহের জন্য জারি হয়েছে লাল সতর্কতা।

হায়দরাবাদকে দুরমুশ করে প্লেঅফের দিকে এক পা শুভমনদের

বিয়ে বাড়িতে গিয়ে খুন বিজেপি নেতা, ৩ দিন পর খুনের অভিযোগ দায়ের ছেলের

যুবভারতীতে গোলহীন ড্র: কামিন্সের ব্যর্থতা ও লোবেরার ভুলে হাতছাড়া লিগ শীর্ষের সুযোগ

সুদর্শন-সুন্দরের জোড়া অর্ধশতরান, হায়দরাবাদকে ১৬৯ রানের লক্ষ্য দিল গুজরাত

পুলিশ অফিসার পাণ্ডেকে আজও খুঁজছেন শমীক ভট্টাচার্য, কারণ কী?

প্রোটেম স্পিকার হিসেবে শপথ তাপস রায়ের, শুক্রবার বিধানসভার অধ্যক্ষ নির্বাচন

তিলজলা অগ্নিকাণ্ডে পুলিশকে দ্রুত এফআইআর করার নির্দেশ মুখ্যসচিবের

বিজেপির বঙ্গ জয়ে মনোস্কামনা পূরণ, ‘দণ্ডি’ কেটে পুজো দিলেন বাঁশবেড়িয়ার বাসিন্দা

‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

জিন্স পরা নিয়ে আপত্তি শ্বশুরবাড়ির! অভিমানে আত্মঘাতী গৃহবধূ

ভাঙড় থেকে গ্রেফতার মাও নেত্রী শ্রদ্ধা, কলকাতায় আত্মসমর্পণ মাধাই পাত্রের

‘রাজকন্যা’ সেজে কানের লাল গালিচায় ঝড় তুলবেন আলিয়া, ভাইরাল নায়িকার প্রথম লুক