সৌদির তেল পরিকাঠামোয় হুথিদের হামলা, নাগরিকদের সাবধান করল আমেরিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। একই সঙ্গে লোহিত সাগরের উপকূলবর্তী শহর ইয়ানবুতে সৌদি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা আরামকোর একটি স্থাপনাতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি তাদের। শনিবারের এই ঘটনার পর প্রথমবারের মতো বিমান হামলার সতর্কসংকেত শোনা যায়।

তবে হুথিদের দাবি নিয়ে পুরোপুরি একমত নয় সৌদি কর্তৃপক্ষ। সৌদি নেতৃত্বাধীন জোটের তরফে জানানো হয়েছে, রিয়াদের দিকে ছুটে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ধ্বংস করেছে। রাজধানী ছাড়াও বিশ, তাইফ, ফারাসান এবং ইয়ানবু শহরের দিকে চালানো একাধিক হামলার চেষ্টাও প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে সৌদি বাহিনী। এখনও পর্যন্ত বড় ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও তথ্য জানানো হয়নি। হামলার সময় রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি জ্বালানি সংরক্ষণ এলাকায় আগুন এবং ঘন কালো ধোঁয়া দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের প্রকাশ করা ছবিতেও বিমানবন্দরের কাছাকাছি আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গিয়েছে। তবে ওই আগুনের সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলার সরাসরি যোগ রয়েছে কি না, তা প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়নি।

আরও পড়ুন: কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্যালিফ স্ট্রিটে অভিযান পুলিশের, তালা ঝুলল পশুর হাটে

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া আল-সারিয়া অবশ্য দাবি করেছেন, রিয়াদের একাধিক ‘সংবেদনশীল লক্ষ্যবস্তু’ কে নিশানা করে বিপুল সংখ্যক ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইয়ানবুতে আরামকোর স্থাপনাকেও হামলার লক্ষ্য করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, ইয়েমেনের রাজধানী সানায় সৌদি হামলা এবং সাম্প্রতিক সময়ে ইয়েমেনের বিভিন্ন এলাকায় চালানো সৌদি বিমান হামলার জবাব হিসেবেই এই অভিযান। অন্যদিকে, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর পাল্টা বিমান হামলাও চলছে। এর ফলে আঞ্চলিক সংঘাত আরও ছড়িয়ে পড়ার পাশাপাশি তেল সরবরাহ ও লোহিত সাগরের বাণিজ্যিক নৌপথ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতাও জারি করেছে ওয়াশিংটন। এছাড়াও ফ্লাইট বাতিল বা সময়সূচিতে পরিবর্তনের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

জরুরি কাজ শিগগিরই সেরে ফেলুন, ২৫ সেপ্টেম্বর থেকে টানা ছয়দিন বন্ধ ব্যাঙ্ক!

‘এত তাড়াতাড়ি চলে যাবে ভাবিনি’, মিঠু মুখোপাধ্যায়ের প্রয়াণে ভেঙে পড়লেন রঞ্জিত মল্লিক

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

করিমপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত স্বামী, আশঙ্কাজনক স্ত্রী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি