৭.৩ ডিগ্রিতে নামল রাজধানীর তাপমাত্রা, কুয়াশার জেরে ব্যাহত ট্রেন পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছরের শুরু হতেই দিল্লিতে অব্যাহত শৈত্য প্রবাহ। আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুসারে, বৃহস্পতিবার সকালে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৩ ডিগ্রি সেলসিয়াস । আজ জাতীয় রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি থাকবে । আইএমডি দেওয়া পূর্বাভাস অনুসারে, দিল্লিতে আগামী ২-৩ দিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। এই শৈত্য প্রবাহের জেরে বৃহস্পতিবার ব্যাহত হয়েছে ২৬টি ট্রেন পরিষেবা। সেই সকল ট্রেনের মধ্যে রয়েছে, ভুবনেশ্বর-নিউ রাজধানী এক্সপ্রেস , ফিরোজপুর-সিওনি এক্সপ্রেস এবং জম্মুতাভি-আজমির  এক্সপ্রেস। যারজেরে দুর্ভোগের মধ্যে পড়ছে সাধারণ যাত্রীরা।

রেলওয়ে স্টেশনের এক যাত্রী জানিয়েছেন , ‘প্রতিটি বড় স্টেশনের বাইরে ট্রেন থামছে। এটাই প্রধান সমস্যা। বিষয়টি সমাধান করা উচিত।‘  প্রসঙ্গত, বৃহস্পতিবার সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের (সিপিসিবি) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দিল্লির বেশ কয়েকটি অংশে বায়ুর গুণমান ‘খুব খারাপ’ বিভাগে ছিল।  সেইকারণেই ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে  রাজধানী।

এদিন দিল্লিতে সুব্রত পার্ক, ডিএনডি ফ্লাইওভার এবং ইন্ডিয়া গেটে কুয়াশার জেরে ব্যাহত হয়েছে যান চলাচল।  তাই গাড়ি চালানোর জন্য ফগ লাইট ব্যবহার করার   পরামর্শ দিয়েছে প্রশাসন। শুধু তাই নয় ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের কারণে ফুসফুস সম্পর্কিত স্বাস্থ্যের প্রভাবসম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে প্রশাসন। এদিকে, কুয়াশার কারণে রাজধানী থেকে আসা-যাওয়া যাত্রীরাও সমস্যার সম্মুখীন হয়েছেন। কম দৃশ্যমানতার কারণে ফ্লাইট এবং ট্রেনগুলির পরিষেবা ব্যাহত হচ্ছে।

১৫ বছর পর ঘটল অলৌকিক ঘটনা, ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা