এয়ার ইন্ডিয়ার সমস্ত বোয়িং ড্রিমলাইনার বিমানের নিরাপত্তা পরীক্ষা করা হবে, এল ডিজিসিএর কড়া নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: সমস্ত বোয়িং ড্রিমলাইনার বিমানের নিরাপত্তা পরীক্ষা জোড়ালো করল ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদফতর বা Directorate General of Civil Aviation (DGCA)। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট AI171-এর ভয়াবহ দুর্ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। DGCA এয়ার ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছে যে ১৫ জুন রাত ১২টার পর যত বিমান ছাড়বে সবের উড়ানের আগে বিশেষ পরীক্ষা করতে হবে।

ফ্লাইট টেক অফের আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত পরীক্ষা করার নির্দেশ দিয়েছে।  যার মধ্যে রয়েছে জ্বালানি প্যারামিটার পর্যবেক্ষণ, কেবিন এয়ার কম্প্রেশন সিস্টেম, ইলেকট্রনিক ইঞ্জিন নিয়ন্ত্রণ পরীক্ষা, ইঞ্জিন ফুয়েল অ্যাকচুয়েটর অপারেশন, অয়েল সিস্টেম এবং হাইড্রোলিক সিস্টেমের পরিষেবা পরীক্ষা।

এছাড়াও DGCA নির্দেশ দিয়েছে যে ট্রানজিট পরিদর্শনের পরীক্ষার সঙ্গে সঙ্গে ফ্লাইট কন্ট্রোল পরিদর্শন করতে হবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত রাখা হবে। সেই সঙ্গে দু’সপ্তাহের মধ্যে বিদ্যুৎ নিশ্চিতকরণ পরীক্ষা করা বাধ্যতামূলক করা হয়েছে।

এর পাশাপাশি, গত ১৫ দিনে বোয়িং ড্রিমলাইনার বিমানগুলিতে যে প্রযুক্তিগত ত্রুটিগুলি বারবার দেখা গিয়েছে তা পর্যালোচনা করার এবং যত দ্রুত সম্ভব সেগুলি সম্পর্কিত সমস্ত রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করারও নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। আর যাতে এর পুনরাবৃত্তি না ঘটে সেই জন্যই DGCA-এর পক্ষ থেকে এই সকল কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ১২ তারিখের দুর্ঘটনা বোয়িং কোম্পানির ড্রিমলাইনারের সঙ্গে জড়িত সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাগুলির মধ্যে একটি। এটি মার্কিন বিমান নির্মাতা সংস্থা বোয়িংয়ের সবচেয়ে আধুনিক ওয়াইডবডি বিমান। এয়ার ইন্ডিয়ার এই বিমানটির বয়স হয়েছিল মাত্র ১২। দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে দিল্লি থেকে যাত্রী নিয়ে আহমেদাবাদে পৌঁছেছিল ড্রিমলাইনারটি।

হাইকোর্টে মেলেনি স্বস্তি! চোখের চিকিৎসায় বিদেশ যেতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

ভাঙা পা নিয়েই ১৫০ কিলোমিটার ট্রাইসাইকেল চালালেন বৃদ্ধ, বাঁচার জেদে হার মানল যন্ত্রণা

ইটাহারে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ৩ শ্রমিকের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

শিক্ষককে খুন করে আত্মঘাতী ছাত্র, সাত সকালেই হাড়হিম কাণ্ড স্কুলে

ভারত-শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিং শ্রীলঙ্কার, দলে থাকছেন না শুভমন গিল

স্বামীর ল্যাপটপ খুলতেই ‘আই লাভ ইউ’ মেসেজ, পরকীয়া ফাঁস হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন..

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?