মিটেছে বিরোধ, ‘ক্রিজে’ ফিরছেন সিধু

বৈঠক হয় পঞ্জাব ভবনে

Share:

নিজস্ব প্রতিনিধি, জলন্ধর: নভজোৎ সিং সিধু এবং চান্নির মতবিরোধ মিটে গিয়েছে। খবর তেমনই। মুখ্যমন্ত্রী চান্নির প্রস্তাবে সাড়া দিয়ে বৃহস্পতিবার তাঁর সঙ্গে দেখা করতে যান সিধু। বৈঠক হয়েছিল পঞ্জাব ভবনে। সূত্রের খবর ছিল, প্রদেশ কংগ্রেস সভাপতি পদে সিধু ইস্তফা দিলেও সেই ইস্তফা গৃহীত হয়নি। পরিস্থিত সামাল দিতে কংগ্রেস হাইকম্যান্ড মাঠে নাম। কংগ্রেস হাইকম্যান্ডের নির্দেশ মেনে মুখ্যমন্ত্রী চান্নি সিধুর সঙ্গে বৈঠকের প্রস্তাব দেন। প্রস্তাবে সাড়া দেন সিধু। চান্নির সঙ্গে বৈঠক করতে চলে যান পঞ্জাব ভবনে।

সূত্রের খবর, সিধু এবং মুখ্যমন্ত্রী চান্নি উভয়ের নিজেদের অনড় অবস্থান থেকে সরে এসেছেন। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করার কথা ছিল। শেষ মুহুর্তে সেই কর্মসূচি বাতিল করেছেন। মনে করা হচ্ছে, শুক্রবার চান্নি এবং সিধু সাংবাদিক সম্মেলন করতে পারেন।

উল্লেখ করা যেতে পারে, পঞ্জাবে অস্থিরতা কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে দায়ী করেন ইন্দিরা জমানার মন্ত্রী কে নটবর সিং। নটবরের বিবৃতি কংগ্রেস হাইকম্য়ান্ডকে রীতিমতো অস্বস্তিতে ফেলে। সূত্রে পাওয়া খবর অনুযায়ী, রাতে জরুরি বৈঠকে বসে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। সিদ্ধান্ত হয়, সিধুর সঙ্গে চান্নিকে মুখোমুখি বসাতে।

যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং জানিয়েছেন, সিধুকে পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি  পদে নিয়োগ করলে খুব ভুল করবে শীর্ষ নেতৃত্ব। কারণ, মানুষ হিসেব সিধু খুব একটা সুবিধের নন। অত্যন্ত স্বার্থপর।

অমরিন্দরের সঙ্গে সিধুর মতবিরোধ নতুন নয়। সাম্প্রতিক অতীতে একে অন্যের বিরুদ্ধে নানা অভিযোগে সরব হয়েছেন। সিধুর বিরুদ্ধে অমরিন্দরের ক্ষোভ যে এখনও রয়েছে, সেটা আরও একবার প্রকাশ পেল।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা