প্রয়াত কিংবদন্তি ইতালিয়ান ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি, শোকস্তব্ধ ক্রীড়ামহল

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বফুটবল হারাল তার অন্যতম সেরা ডিফেন্ডারকে। ৬৬ বছর বয়সে প্রয়াত হলেন ইতালি ও এসি মিলানের কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি।শুক্রবার (৩১ জুলাই) তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইতালির ঐতিহ্যবাহী ক্লাব এসি মিলান। দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ফুটবল বিশ্ব।

এক বিবৃতিতে এসি মিলান জানায়, বারেসি শুধু একজন কিংবদন্তি ফুটবলার নন, তিনি ক্লাবের ইতিহাস, ঐতিহ্য এবং মূল্যবোধের প্রতীক। তাঁর নেতৃত্ব, সততা ও ক্লাবের প্রতি নিবেদন আগামী দিনেও মিলানের পরিচয়ের অংশ হয়ে থাকবে। একই সঙ্গে বারেসির পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছে ক্লাব। গত কয়েক বছর ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন বারেসি। ২০২৫ সালে তাঁর ফুসফুসে অস্ত্রোপচার হয়েছিল। এরপরও বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছিল। এমনকি ২০২৬ সালের মিলান-কর্টিনা শীতকালীন অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানেও তিনি মশালবাহকদের একজন ছিলেন। তবে মৃত্যুর নির্দিষ্ট কারণ প্রকাশ করেনি এসি মিলান।

আরও পড়ুন: ২১ জুলাই সমাবেশে আদালতের নির্দেশ কেন মানা হয়নি? কালীঘাট তৃণমূলকে সতর্ক করল হাইকোর্ট

১৯৭৭ সালে এসি মিলানের সিনিয়র দলে অভিষেকের পর টানা ২০ বছর একই ক্লাবের জার্সি গায়ে খেলেন বারেসি। ৭১৯টি ম্যাচে মাঠে নেমে ৩৩টি গোল করেন তিনি। মাত্র ২২ বছর বয়সে অধিনায়কের দায়িত্ব পান এবং প্রায় দেড় দশক সেই দায়িত্ব সফলভাবে পালন করেন। তাঁর নেতৃত্বে এসি মিলান ছয়টি সিরি আ শিরোপা, তিনটি ইউরোপিয়ান কাপ/চ্যাম্পিয়ন্স লিগ, দুটি ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং চারটি ইতালিয়ান সুপারকাপ জেতে। পরে তাঁকে ক্লাবের সম্মানসূচক ভাইস প্রেসিডেন্ট করা হয় এবং তাঁর ৬ নম্বর জার্সিও অবসর দেওয়া হয়। জাতীয় দলের জার্সিতেও বারেসির সাফল্য ছিল ঈর্ষণীয়। ইতালির হয়ে ৮১ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। ১৯৮২ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন এবং ১৯৯৪ সালের বিশ্বকাপ ফাইনালেও খেলেন। অসাধারণ অনুমানক্ষমতা এবং নিখুঁত ট্যাকটিক্সকে কাজে লাগিয়ে অন্যতম সেরা ডিফেন্ডার হয়ে ওঠেন তিনি।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর