সাঙ্ঘাতিক ঘটনা, মোমো কারখানার ফ্রিজে মিলল কুকুরের কাটা মুণ্ডু

ওই কারখানায় ফ্রিজ থেকেই কুকুরের কাটা মুণ্ডু পাওয়া গিয়েছে। সুতরাং কুকুরের মাংস ব্যবহার করে তাঁরা মোমো এবং স্প্রিং রোল বানাতেন কিনা তা স্পষ্ট নয়!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মোমো খেতে ভালোবাসেন? যদি শোনেন কুকুরের মাংস দিয়ে তৈরি হচ্ছে মোমো, তখন কী করবেন? মোমো খাওয়ার লোভ নিমেষেই উধাও হয়ে যাবে তো? সম্প্রতি এমনই একটি সাঙ্ঘাতিক ঘটনার খোঁজ পাওয়া গেল পঞ্জাবের মোহালি থেকে। সেখানকার পৌর কর্পোরেশনের মেডিকেল টিম একটি মুরগির দোকানে অভিযান চালিয়ে প্রায় ৬০ কেজি দুর্গন্ধযুক্ত হিমায়িত মুরগি জব্দ করল। একই সঙ্গে একটি মোমো তৈরির কারখানার ফ্রিজেও মিলল একটি কুকুরের কাটা মুণ্ডু। সাঙ্ঘাতিক ঘটনাটি ঘটেছে পঞ্জাবের মোহালিতে। এ হাড়হিম করা ঘটনাটির সম্পর্কে মোহালির সহকারী খাদ্য নিরাপত্তা কমিশনার ডঃ অমৃত ওয়ারিং জানিয়েছেন, ইতিমধ্যেই তাঁরা কারখানার মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত কারখানাটি মুলত মোমো এবং স্প্রিং রোল বানানোর জন্যে খ্যাত। ওই কারখানায় ফ্রিজ থেকেই কুকুরের কাটা মুণ্ডু পাওয়া গিয়েছে। সুতরাং কুকুরের মাংস ব্যবহার করে তাঁরা মোমো এবং স্প্রিং রোল বানাতেন কিনা তা স্পষ্ট নয়! বিষয়টি তদন্ত করা হচ্ছে। আর কুকুরের মাথার পচা মাংসটি পরীক্ষার জন্যে পশুচিকিৎসা বিভাগে পাঠানো হয়েছে। মোমো এবং স্প্রিং রোলে ব্যবহৃত চাটনির নমুনাও পরীক্ষাগারে পাঠানো হয়েছে।’ সূত্রের খবর, ঘটনাস্থল থেকে হিমঘরে রাখা কাটা মুরগির মাংস এবং একটি ক্রাশার মাংস পাওয়া গিয়েছে। রবিবার পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। স্থানীয়রা দাবি করেছিলেন যে, বেশ কিছুদিন ধরেই এলাকায় পচা শাকসবজি বিক্রি হচ্ছে। এবং ফাস্ট ফুড সেন্টারগুলিতেও অস্বাস্থ্যকর খাবার বিক্রি হচ্ছে।

তাতেই সন্দেহ হয় তাঁদের। এরপরেই স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে রবিবার ও সোমবার মোহালির আশপাশের জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছি মোহালির স্বাস্থ্য দফতর। মোহালির দুটি এলাকা পরিদর্শন করে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। বিশেষ করে, ফাস্ট ফুড সেন্টারের খাবারগুলি পরীক্ষা করেন তাঁরা। এরপরেই সূত্র খুঁজে পান তাঁরা, এবং মোমো ও স্প্রিং রোল প্রস্তুতকারক সংস্থার খোঁজ পান প্রশাসন। সেখানেই তল্লাশি চালিয়ে কুকুরের কাটা মুণ্ডু এবং হিমায়িত পচা মুরগির মাংস জব্দ করে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। এমনটা চলতে থাকলে ওই এলাকার মানুষের মৃত্যু অনিবার্য ছিল। এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদনের দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে জেলা স্বাস্থ্য কর্মকর্তাকে। এছাড়াও, যেসব বিক্রেতা নিবন্ধিত নন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটি পরিচালনাকারী বিক্রেতারা নেপালের। অভিযানের সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। তবে, কারখানার শ্রমিকরা স্পষ্ট করে বলেছেন যে, যে প্রাণীর মাথাটি পাওয়া গেছে তা মোমো তৈরিতে ব্যবহৃত হয়নি।

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

 রাসমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করতে আজ কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি