যুদ্ধের আবহে মধ্যবিত্তের হেঁশেলে আগুন, সিলিন্ডার প্রতি দিতে হবে কত টাকা?

Share:

নিজস্ব প্রতিনিধি : যুদ্ধের আবহের মধ্যেই দাম বাড়ল রান্নার গ্যাসের। একধাক্কায় ৬০টাকা করে বেড়েছে ঘরোয়া রান্নার গ্যাসের দাম। পাশাপাশি বেড়েছে বানিজ্যিক গ্য়াসের দাম। বাণিজ্যিক প্রতি গ্যাসের দাম ১১৪.৫০টাকা করে বেড়েছে। এই দাম বৃদ্ধি পাওয়ার পরেই মাথায় হাত মধ্যবিত্তের। কলকাতায় গ্রাহকদের এবার ঘরোয়া রান্নার গ্যাস কিনতে হবে  ৯৩৯ টাকায়। সেখানে বাণিজ্যিক গ্যাসের দামও বেড়ে হয়েছে ১৯৯০ টাকা।

অষ্টম দিনেও জারি রয়েছে ইরান বনাম আমেরিকা ইজরায়েল যুদ্ধ। এই যুদ্ধের জেরে জ্বলছে পশ্চিম এশিয়া। ইরানে ক্রমাগত হামলা চালানো হচ্ছে। তেহরানে যৌথবাহিনী এয়ার স্ট্রাইকও করেছে। সৌদি আরব ও কাতারের একাধিক খনিজতেল ও গ্যাস প্রকল্পে হামলা চালিয়েছে ইরান। এবার এই যুদ্ধের আঁচ এসে পড়েছে ভারতের মধ্যবিত্তের হেঁশেলে। এতদিন বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম মাঝেমধ্যেই বাড়ে। চলতি মাসের শুরুতেও বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছিল। কিন্তু এবার আঁচ এসে পড়েছে রান্নাঘরেও। সেখানেও লাগছে ছ্যাঁকা।

এখানেই শেষ নয়, বুকিং করার কয়েক দিনের মধ্যেই সিলিন্ডার ডেলিভারি হয়ে যায়। এখন সিলিন্ডার পেতে প্রায় ৬ দিন সময় লাগছে। যুদ্ধ দীর্ঘদিন ধরে চললে এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা যাচ্ছে, গ্যাস বুকিং এর পুরনো নিয়ম ফিরিয়ে আনা হয়েছে। ২১ দিনের মধ্যে গ্রাহকদের আর বুকিং নেওয়া হবে না। এর ফলে বহু পরিবার সমস্যায় পড়তে পারে। ২১ দিনের আগে প্রয়োজন হলেও গ্যাস মিলবে না।

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে ভারতে গ্যাসের জোগান আপাতত ধাক্কা খাবে না বলে আশ্বাস দিয়েছিল মোদি সরকার। কিন্তু শুক্রবার দিনশেষে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি রান্নার গ্যাসের দাম বাড়ানোয় চাপ বাড়ল আমজনতার পকেটে। একইসঙ্গে এবার সংশ্লিষ্ট মহলের আশঙ্কা, যুদ্ধ পরিস্থিতিতে পেট্রোল-ডিজেলের দামও বাড়তে পারে।

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

লরির সঙ্গে আটকে গেল বাইক, মর্মান্তিক পরিণতি যুবতীর

শোয়েব আখতারের পরিবারে বড় ক্ষতি, দাদাকে হারিয়ে ভেঙে পড়লেন পাক-ক্রিকেটার

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’

মহিষাদলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে ‘কালা জাদু’, হ্যারি কেনকে নিয়ে তান্ত্রিকের মন্তব্যে শোরগোল

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

দিল্লির উপরে চাপ তৈরি! হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আর্জি জানিয়ে ইন্টারপোলের দ্বারস্থ তারেক সরকার

সর্ষে বাটা তেতো হয়ে যাচ্ছে? রান্নার স্বাদ নষ্ট হওয়ার আগে জেনে নিন সহজ সমাধান

রাইস কুকার না প্রেসার কুকার? রান্নার কাজে কোনটি এগিয়ে, জানালেন বিশেষজ্ঞরা