দিল্লিতে বন্ধ ঘরে মিলল মা ও ছেলের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য এলাকাজুড়ে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের দিল্লিতে এক হাড়হিম করা হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। প্রকাশ্য দিবালোকে বা রাতের অন্ধকারে অপরাধীদের বাড়বাড়ন্ত কতটা বেড়েছে, তা প্রমাণ করল দিল্লির গোবিন্দপুরীর এই ঘটনা। গোবিন্দপুরী থানা এলাকায় এক মা ও তার ১৪ বছর বয়সী ছেলেকে নৃশংসভাবে ছুরিকাঘাতে খুন করল দুষ্কৃতীরা। নিহতরা হলেন ৪০ বছর বয়সী শারদা দেবী এবং তার নাবালক পুত্র খুশাল। এই নৃশংস ঘটনার জেরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত পরিবারটি মূলত উত্তর প্রদেশের বাদাউন জেলার বাসিন্দা। গত বেশ কয়েক বছর ধরে তারা দিল্লির গোবিন্দপুরী থানা এলাকার ১০ নম্বর রাস্তায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। শারদা দেবীর স্বামী পেশায় একজন সবজি ব্যবসায়ী। প্রতিদিনের মতোই বুধবার রাতেও তিনি বাজারে নিজের সবজির দোকান গোছাতে গিয়েছিলেন। সেই সময় বাড়িতে একাই ছিলেন শারদা দেবী ও তার ছেলে খুশাল। মধ্যরাতের পর কাজ শেষ করে যখন শারদা দেবীর স্বামী বাড়ি ফিরে আসেন, তখন দরজার নিচ দিয়ে রক্ত গড়িয়ে বাইরে আসতে দেখেন। আশঙ্কাজনক অবস্থায় দরজা খুলে ঘরের ভেতরে ঢুকতেই তার চক্ষু  চড়কগাছ হয়ে যায়। তিনি দেখেন, ঘরের মেঝেতে তার স্ত্রী ও সন্তান রক্তাক্ত অবস্থায় নিথর হয়ে পড়ে রয়েছেন। দুষ্কৃতীরা অত্যন্ত নৃশংসভাবে তাদের শরীরের একাধিক জায়গায় ছুরি আঘাত করে খুন করেছে। স্ত্রীর ও সন্তানের এই ভয়াবহ দশা দেখে চিৎকার করে ওঠেন ওই ব্যবসায়ী এবং সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেন। ঘটনার খবর পাওয়া মাত্রই গোবিন্দপুরী থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ গিয়ে রক্তাত্ব মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। 

আরও পড়ুনঃ শাশুড়ির শেষকৃত্যে গিয়ে কুমিরের শিকার হলেন জামাই, ২০ ঘণ্টা ধরে চলছে তল্লাশি
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি একটি পরিকল্পিত ডাকাতির ঘটনা। ঘরের সমস্ত জিনিসপত্র ওলটপালট ছিল। আলমারি ভেঙে নগদ টাকা সহ প্রচুর সোনা ও রুপোর গয়না লুট করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। বাধা দিতে যাওয়াতেই হয়তো মা ও ছেলেকে নির্মমভাবে খুন হতে হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ ওই এলাকার সমস্ত সিসিটিভি (CCTV) ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। ডিসিপি (DCP) জানিয়েছেন, ঘটনার তদন্তে বিশেষ টিম গঠন করা হয়েছে এবং দ্রুত এই মামলার সমাধান করে অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

হাসিনার সঙ্গে ফোনে কথা বলার জের, তারেকের চাপে ইস্তফা বাংলাদেশের রাষ্ট্রপতির

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু