বিয়ের সময় শ্বশুরকে পা ধরতে বাধ্য করেছিল জামাই, শ্বশুরবাড়িতে করুণ পরিণতি মেয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: পণপ্রথা আজও সমাজের কাছে বড় ব্যাধি হয়ে রয়ে গিয়েছে। এখনও অনেক জায়গা রয়েছে যেখানে পণের বলি হতে হয় বাড়ির বউদের। তেমনই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। বিয়ের অনুষ্ঠানের  সময় বর শ্বশুরকে তার পা ধরতে বাধ্য করেছিল বলে অভিযোগ। যদিও তার পরেও হয়েছিল বিয়ে। তবে বিয়ের কয়েক মাস পরেই শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয়েছে নববধূর ঝুলন্ত দেহ। এই ঘটনাকে কেন্দ্র করেই এলাকাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউতে।  নববিবাহিতা শ্বেতা সিংহের (২৯) রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার সকালে শ্বশুরবাড়িতে শ্বেতার ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। মৃতার পরিবার শ্বেতার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে যৌতুক নিয়ে অত্যাচার ও হত্যার গুরুতর অভিযোগ তুলেছে। পুলিশ শ্বেতার স্বামী, শাশুড়ি ও শ্বশুরসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর বিদায়বেলায় শ্বেতাকে তার পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। জানা গিয়েছে, শ্বেতা তিন বোনের মধ্যে সবচেয়ে ছোট এবং বাড়ির সবচেয়ে আদরের সন্তান ছিল। তার দুই দিদি কান্নায় ভেঙে পড়ে জানান, তাঁদের পরিবার নিজেদের আর্থিক সামর্থ্যের বাইরে গিয়েও অত্যন্ত জাঁকজমকের সঙ্গে বাড়ির ছোট মেয়ের বিয়ের আয়োজন করেছিল। কিন্তু তারা কখনও কল্পনাও করেননি যে বিয়ের মাত্র ছয় মাসের মধ্যেই এমন মর্মান্তিক পরিস্থিতি তৈরি হবে।
শ্বেতার বড় দিদির অভিযোগ, বিয়ের দিনই বর ভূপেন্দ্র যৌতুকের জন্য বিপুল পরিমাণ অর্থ দাবি করেছিল। সেই দাবি পূরণ না হওয়ায় সে এতটাই রেগে যায় যে, বিদায়বেলায় সে শ্বেতাকে কারও সঙ্গে দেখা করতেও দেয়নি। পরিবারের সদস্যদের মতে, সেই সময় শ্বেতার বয়স্ক বাবা তাকে বোঝানোর জন্য তার পা পর্যন্ত ধরেছিলেন, কিন্তু তার আচরণে কোনো পরিবর্তন আসেনি। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই টাকা সহ নানা জিনিসপত্র আনার জন্য শ্বেতার শ্বশুরবাড়ির লোকজন তাকে ক্রমাগত মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত। স্বেতার স্বামী ভূপেন্দ্র বাপের বাড়ি থেকে পাওয়া সোফা ও বিছানার মতো জিনিসপত্র নিয়ে তাকে ক্রমাগত খোঁচা দিত এবং যৌতুক হিসেবে একটি স্করপিও গাড়ি দাবি করছিল। এমনকি বিয়ের পর শ্বেতাকে চাকরি ছাড়তেও বাধ্য করা হয়েছিল। শাশুড়ি ও ননদ তার মেয়ের উপর অত্যাচার করত বলেও অভিযোগও আনা হয়েছে। ডিসিপি পশ্চিম কমলেশ কুমার জানিয়েছেন যে, মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, স্বামী ভূপেন্দ্র সিং, শ্বশুর কৌশলেন্দ্র সিং, শাশুড়ি রচনা সিং, দেওর বান্টি সিং এবং ননদ প্রিয়া সিং-এর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

SIR-বৈধ, নির্বাচন কমিশনকে দরাজ সার্টিফিকেট দিয়ে জানাল সুপ্রিম কোর্ট

হনুমান মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পার উল্টে মৃত শিশু সহ ৩

ইবোলা আতঙ্কে বেঙ্গালুরুতে ‘পর্যবেক্ষণে’ উগান্ডা ফেরত ২৮ বছরের তরুণী

এবার পুলিশের জালে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতা

তৃণমূল বিধায়ককে পুরীর হোটেল থেকে আটক করল পুলিশ, আনা হচ্ছে কলকাতায়

বিজেপি কর্মীদের খুনের মামলায় শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লা-সহ গ্রেফতার ১০

NEET বিতর্কে বাদ পড়েছিলেন ‘ইন্ডিয়ান আইডল’ থেকে! অবশেষে নীরবতা ভাঙলেন বিশাল দাদলানি

স্ত্রীকে পছন্দ নয়, ৫০ হাজারে ধর্ষকদের কাছে বিক্রি পাষণ্ড স্বামীর

সাত সকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বিয়ের সময় শ্বশুরকে পা ধরতে বাধ্য করেছিল জামাই, শ্বশুরবাড়িতে করুণ পরিণতি মেয়ের

অনুব্রত মণ্ডল–কাজল শেখ–চন্দ্রনাথ সিনহার নিরাপত্তা কমল, বীরভূমের তিন নেতা চাপে

ধেয়ে আসছে কালবৈশাখী! সতর্ক থাকতে ও সঙ্গে ছাতা রাখতে নির্দেশ আবহাওয়া দফতরের