ধর্মে বিশ্বাস ছিল না, ইউরোপে থাকতে চেয়েছিল, শাহিনের জঙ্গিযোগে হতবাক প্রাক্তন স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি: লাল কেল্লার কাছে বোমা বিস্ফোরণের কয়েক ঘন্টা আগে ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেফতার করা হয় লখনউ-ভিত্তিক মহিলা চিকিৎসক ডাঃ শাহিন সাঈদকে। শাহিন মোটেই ধর্মান্ধ চিল না, বরং উদারপন্থী দৃষ্টিভঙ্গি পোষণ করতেন। একেনারেই ধার্মিক ছিল না শাহিন, এমনটাই জানিয়েছেন তার প্রাক্তন স্বামী ডাঃ হায়াত জাফর।

শাহিন সঈদ মহারাষ্ট্রের ডাক্তার জাফর হায়াতের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। ২০১৫ সালে শাহিনের বিবাহবিচ্ছেদ ঘটে। স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর শাহীন হরিয়ানার ফরিদাবাদে চলে যায়। সেখানেই সে ডাঃ মুজাম্মিলের সংস্পর্শে আসে। পরে মাসুদ আজহারের বোন সাদিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ করে শাহিন। তল্লাশির সময় শাহিনের গাড়িতে একটি রাইফেল এবং তাজা কার্তুজ পাওয়া গিয়েছিল। সেগুলি সন্ত্রাসী কার্যকলাপে ব্যবহারের জন্যই রাখা হয়েছিল বলে তদন্তকারীদের বিশ্বাস। 

জাফর হায়াত বলেন, তাঁদের দুই সন্তান। বিবাহ বিচ্ছেদের আগে পর্যন্ত শাহিন চেয়েছিলেন দুই সন্তানকে নিয়ে স্বামী স্ত্রী অস্ট্রেলিয়া বা ইউরোপে স্থায়ীভাবে বসবাস করুন। তদন্তকারীদের মতে, শাহিন ভারতে জইশ-ই-মহম্মদের নারী নিয়োগ শাখার নেতৃত্ব দিচ্ছিল। সে জামাত-উল-মোমিনাত গোষ্ঠীর মহিলা শাখার প্রধান ছিল। ডঃ জাফর বলেন, "ওর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমরা ২০১৫ সালে আলাদা হয়ে যাই। আমাদের দুই সন্তান রয়েছে, ওরা আমার সঙ্গেই থাকে। আমরা আলাদা হওয়ার পর থেকে আর যোগাযোগ করিনি।" 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, মূল সন্দেহভাজন মুজাম্মিল তদন্তকারী আধিকারিকদের জানিয়েছেন লাল কেল্লায় বিস্ফোরণের আগে সে এবং আত্মঘাতী হামলাকারী উমর নবি লাল কেল্লার রেইকি করেছিল। আগামী বছরের ২৬ জানুয়ারিতে হামলার ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছিল। এই দীপাবলিতেও তারা পরিকল্পনা করেছিল যে একটি জনবহুল স্থানে হামলার। কিন্তু তা বাস্তবায়িত করা সম্ভব হয়নি। 

‘ডিম থেরাপি’তে লাগাম টানতে হাই কোর্টর দারস্থ তৃণমূল! শুনানি কবে?

অভিনতা পঙ্কজ ত্রিপাঠীর দাদার উপর এলোপাথাড়ি কোপ, তদন্তে পুলিশ

এক লক্ষ শূন‍্যপদে নিয়োগ, বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের

রাজ্য বাজেটে সরকারি কর্মীদের ২০ শতাংশ ডিএ ঘোষণা অর্থমন্ত্রীর

‘তামিলভূমের উন্নয়নে….’, মুখ্যমন্ত্রী বিজয়ের ৫২ তম জন্মদিনে বিশেষ বার্তা রাহুল গান্ধির

বিধানসভায় বাজেট পেশের আগেই বড় ইঙ্গিত অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের

রাজ্য বাজেটে ১২ শতাংশ DA ঘোষণা হবে? আশায় বুক বাঁধছেন সরকারি কর্মচারীরা

দক্ষতার মূল্য, মাত্রা ২০ মিনিটে গ্যারেজের দরজা ঠিক করে ৯,৫০০ টাকা চার্জ!

দলের টাকা বাঁচাতে তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মমতাপন্থী তৃণমূল

সোম সকালে আচমকা গড়িয়াহাট বাজারে হানা অগ্নিমিত্রার, থরহরিকম্প ব্যবসায়ীদের

নতুন রূপে কলকাতা! ডিজিটাল হোর্ডিং এবং স্মার্ট বাসস্ট্যান্ডের ঘোষণা রাজ্য সরকারের

চেতলার সুইমিং পুলে ডুবে মৃত্যু যুবকের, চাঞ্চল্য এলাকায়

টাকা নিয়ে বচসা, বাড়ির সামনেই মহিলাকে কুপিয়ে খুন, হাড়হিমকাণ্ড হাওড়ায়

ঘুমন্ত দাদা-বৌদি ও তিন বছরের ভাইপোকে নৃশংসভাবে খুন, গ্রেফতার ১৬ বছরের নাবালক