দলের টাকা বাঁচাতে তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মমতাপন্থী তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: দলের টাকাই হাতছাড়া হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের! সেই বিপদ রুখতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কালীঘাটের তৃণমূল। ঘাসফুল শিবিরের ব্য়াঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের দাবি জানিয়ে কিছুদিন আগেই বিধাননগর দক্ষিণ থানায় একটি চিঠি দেন অরূপ বিশ্বাস। সেই সময়ে তিনি তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষের পদে ছিলেন। অরূপের পরেই বিধাননগর দক্ষিণ থানায় তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের দাবি জানিয়ে চিঠি দেন তৃণমূলের বিদ্রোহী শিবিরের ১০ বিধায়ক। সেই চিঠিগুলির ভিত্তিতেই রাজ্য পুলিশের সাইবার সেলে পুরো বিষয়টি জানায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তারপরেই ঘাসফুল শিবিরের তিনটি ব্যাঙ্ক অ্য়াকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। তাতেই ছটফট করছে কালীঘাটপন্থী তৃণমূল। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি যাতে খুলে দেওয়া হয়, সেই আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আর্জি জানানো হয়। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি। তবে তৃণমূল আর্জি জানিয়েছিল জরুরি ভিত্তিতে আজই শুনানি হোক। তবে ঘাসফুল শিবিরের সেই আর্জি খারিজ করে দিয়েছে আদালত। 

আরও পডুন: চেতলার সুইমিং পুলে ডুবে মৃত্যু যুবকের, চাঞ্চল্য এলাকায়

আজ, সোমবার হাইকোর্টে এই বিষয়ে একটি আর্জি জানানো হয় ঘাসফুল শিবিরের তরফে। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই মামলাটি গ্রহণ করেছে। আগামিকাল, মঙ্গলবার শুনানির সম্ভাবনা। দিন কয়েক আগে তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবিতে বিধাননগর দক্ষিণ থানায় একটি চিঠি লিখেছিলেন অরূপ বিশ্বাস। থানায় জানিয়েছিলেন ওই ব্য়াঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে হবে। সেই চিঠিকে সমর্থন জানিয়েছিলেন বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ‘ওই অ্যাকাউন্টে কাটমানির টাকা রয়েছে কি না, কে জানে। আমি অরূপ বিশ্বাসের সঙ্গে সহমত। তদন্ত হওয়া উচিত।’ তারপরেই ওই একই দাবি জানিয়ে চিঠি দেয় তৃণমূলের ১০ বিদ্রোহী বিধায়ক। তারপরেই ব্যাঙ্কের তরফে রাজ্য পুলিশের সাইবার সেলে বিষয়টি লিখিতভাবে জানানো হয়। যার ভিত্তিতে তদন্তে নেমে তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। ওই তিনটি অ্যাকাউন্ট মিলিয়ে মোট ৪৪০ কোটি টাকা রয়েছে ঘাসফুল শিবিরের। যেহেতু তৃণমূলের ওই তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিধাননগর দক্ষিণ থানা এলাকায় রয়েছে, তাই সেখানেই অভিযোগ জানান অরূপ-ঋতব্রতপন্থী বিধায়করা।

এবার সেই ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে আদালতে ছুটেছে মমতাপন্থী তৃণমূল। তাদের দাবি, অনৈতিকভাবে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। অবিলম্বে হস্তক্ষেপ করুক আদালত।

‘তামিলভূমের উন্নয়নে….’, মুখ্যমন্ত্রী বিজয়ের ৫২ তম জন্মদিনে বিশেষ বার্তা রাহুল গান্ধির

বিধানসভায় বাজেট পেশের আগেই বড় ইঙ্গিত অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের

রাজ্য বাজেটে ১২ শতাংশ DA ঘোষণা হবে? আশায় বুক বাঁধছেন সরকারি কর্মচারীরা

দক্ষতার মূল্য, মাত্রা ২০ মিনিটে গ্যারেজের দরজা ঠিক করে ৯,৫০০ টাকা চার্জ!

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে আদালতে সশরীরে হাজিরা এড়ালেন অল্লু অর্জুন

চেতলার সুইমিং পুলে ডুবে মৃত্যু যুবকের, চাঞ্চল্য এলাকায়

টর্নেডোর তাণ্ডবে লন্ডভন্ড তামিলনাড়ু, তছনছ শতাধিক বাড়ি

সোম সকালে আচমকা গড়িয়াহাট বাজারে হানা অগ্নিমিত্রার, থরহরিকম্প ব্যবসায়ীদের

দলের টাকা বাঁচাতে তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মমতাপন্থী তৃণমূল

নতুন রূপে কলকাতা! ডিজিটাল হোর্ডিং এবং স্মার্ট বাসস্ট্যান্ডের ঘোষণা রাজ্য সরকারের

মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার সিংহদের কাছে হেরে গেলেন হরমনপ্রীতরা

টাকা নিয়ে বচসা, বাড়ির সামনেই মহিলাকে কুপিয়ে খুন, হাড়হিমকাণ্ড হাওড়ায়

ঘুমন্ত দাদা-বৌদি ও তিন বছরের ভাইপোকে নৃশংসভাবে খুন, গ্রেফতার ১৬ বছরের নাবালক

বজ্র আঁটুনি…, বিহারে নিটে‌ অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে পাকড়াও ২৪ প্রতারক