‘ডিম থেরাপি’তে লাগাম টানতে কলকাতা হাই কোর্টর দ্বারস্থ তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দলের নেতা-কর্মীদের উপর  ডিম থেরাপি, হামলা, দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং গ্রেফতার হওয়া নেতাদের প্রকাশ্যে হেনস্তার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, মদন মিত্র-সহ একাধিক নেতার উপর পরিকল্পিত আক্রমণ চালানো হচ্ছে বলে অভিযোগ তুলে জনস্বার্থ মামলা দায়ের করেছে শাসকদল।

সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মামলাটি জমা পড়ে। আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন। দ্রুত শুনানির আবেদনও জানানো হয়েছে। মঙ্গলবার মামলাটির শুনানি হতে পারে বলে সূত্রের খবর। মামলায় অভিযোগ করা হয়েছে, তৃণমূলের একাধিক শীর্ষ নেতা ও জনপ্রতিনিধির উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। এর মধ্যে রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, বিধায়ক কুণাল ঘোষ এবং মদন মিত্র। আবেদনে উল্লেখ করা হয়েছে, ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার চেষ্টা হয়। হুগলির চণ্ডীতলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও হামলার অভিযোগ ওঠে। কয়েক দিন আগে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলেও দাবি করা হয়েছে। অন্যদিকে, চলতি মাসেই কামারহাটিতে হামলার মুখে পড়েন মদন মিত্র। তাঁর গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগও ওঠে। এসব ঘটনার উল্লেখ করা হয়েছে জনস্বার্থ মামলায়। শুধু হামলার অভিযোগই নয়, গ্রেফতার হওয়া তৃণমূল নেতাদের কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে নিয়ে যাওয়ার বিরুদ্ধেও আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। এই ধরনের আচরণকে অপমানজনক বলে দাবি করেছে মামলাকারী পক্ষ।

আরও পড়ুনঃ ক লক্ষ শূন‍্যপদে নিয়োগ, বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের

উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন মামলায় একাধিক তৃণমূল নেতা গ্রেফতার হয়েছেন। অভিযোগ, তাঁদের আদালত বা থানায় নিয়ে যাওয়ার সময় ডিম ছুড়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী-সমর্থক ও স্থানীয়দের একাংশ। পরিস্থিতি সামাল দিতে অনেক ক্ষেত্রেই ধৃতদের মাথায় হেলমেট পরিয়ে নিয়ে যেতে দেখা গিয়েছে পুলিশকে। এই পরিস্থিতিতেই ডিম-হামলা ও রাজনৈতিক হেনস্তা বন্ধের দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস।

7,000mAh ব্যাটারি ও 32MP ক্যামেরা! ৩,০০০ টাকা সস্তা হল Motorola Edge 70 Fusion

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

দিঘা-মন্দারমণি নয়, কম খরচে ঘুরে আসুন কলকাতার কাছের এই নিরিবিলি সৈকত থেকে

গণেশ চতুর্থী ২০২৬: গণেশ মূর্তি কেনার সবচেয়ে শুভক্ষণ কবে?

বিপদের সঙ্কেত দিচ্ছে শরীর? হতে পারে ম্যাগনেসিয়ামের ঘাটতি

বুধ-চন্দ্রের অশুভ যোগে কপাল পুড়বে ৩ রাশির জাতকদের, পদে পদে চরম দুর্ভোগ!

আজকের রাশিফল: শনির সুনজরে কর্মক্ষেত্রে উন্নতি, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন