দক্ষতার মূল্য, মাত্রা ২০ মিনিটে গ্যারেজের দরজা ঠিক করে ৯,৫০০ টাকা চার্জ!

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বহু ভারতীয় আমেরিকায় বসবাসের স্বপ্ন দেখেন । উচ্চ বেতন, উন্নত পরিকাঠামো এবং কর্মসংস্থানের সুযোগের কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ পাড়ি দেন সে দেশে। তবে আমেরিকার জীবনযাত্রা যে যথেষ্ট ব্যয়বহুল, তা কারও অজানা নয়। এবার আমেরিকায় বসবাসকারী অমৃতা সিংহ নামের এক ভারতীয় মহিলার পোস্ট করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। কারণ, তাঁর বাড়ির গ্যারাজের দরজায় মাত্র ২০ মিনিট সামান্য কাজ করে এক মেকানিক  নিয়েছেন ১০০ ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৯ হাজার ৫০০ টাকা পারিশ্রমিক নিয়েছেন ওই কর্মী। এই পারিশ্রমিক নিয়েই শুরু হয়েছে চর্চা। 

যদিও অমৃতা স্পষ্ট জানিয়েছেন, তিনি এই খরচ নিয়ে অভিযোগ করছেন না। বরং তিনি সকলকে দেখাতে চেয়েছেন, আমেরিকায় দক্ষ শ্রমিকদের কাজের যথাযথ মূল্য দেওয়া হয়। তাঁর বক্তব্য, ডিগ্রি থাকুক বা না থাকুক, যদি কারও নির্দিষ্ট কোনও দক্ষতা থাকে, তাহলে আমেরিকায় সুন্দরভাবে জীবনযাপন করা সম্ভব। ভিডিওতে অমৃতা বলেন, আমেরিকায় প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, গ্যারাজ ডোর টেকনিশিয়ান-সহ বিভিন্ন দক্ষ পেশার কর্মীদের যথেষ্ট সম্মান দেওয়া হয় এবং তাদের আয়ও ভাল। সেখানে কোনও কাজকেই ছোট বা বড় হিসেবে দেখা হয় না, বরং গুরুত্ব দেওয়া হয় কাজের দক্ষতাকে।

আরও পড়ুন: নতুন রূপে কলকাতা! ডিজিটাল হোর্ডিং এবং স্মার্ট বাসস্ট্যান্ডের ঘোষণা রাজ্য সরকারের

একাধিক প্রতিবেদন থেকে জানা যায়, আমেরিকায় বিভিন্ন দক্ষ পেশায় নিযুক্ত ব্যক্তিরা বছরে কোটি কোটি টাকা উপার্জন করেন। অন্যদিকে, ভারতে একই ধরনের কাজের জন্য সাধারণত ৫০০ থেকে ১৫০০ টাকা খরচ হয়। এই পার্থক্যের কারণে, আমেরিকায় সংসার চালানোর খরচ প্রায়শই ভারতীয়দের অবাক করে দেয়। তবে এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই অনেক ব্যবহারকারী এই ভারতের সঙ্গে আমেরিকার তুলনা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁরা বলেছেন, ভারত ও আমেরিকার মানুষের আয়ের সরাসরি তুলনা করাটা সঠিক নয়, কারণ সেখানে জীবনযাত্রার খরচ অনেক বেশি।

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে আদালতে হাজিরা এড়িয়ে গেলেন অল্লু অর্জুন

দলের টাকা বাঁচাতে তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মমতাপন্থী তৃণমূল

চেতলার সুইমিং পুলে ডুবে মৃত্যু যুবকের, চাঞ্চল্য এলাকায়

টর্নেডোর তাণ্ডবে লন্ডভন্ড তামিলনাড়ু, তছনছ শতাধিক বাড়ি

সোম সকালে আচমকা গড়িয়াহাট বাজারে হানা অগ্নিমিত্রার, থরহরিকম্প ব্যবসায়ীদের

স্পেনের পর‌ এবার উরুগুয়েকে রুখে দিল কেপ ভার্দে, গ্যালারিতে বসে খেলা দেখলেন ভোজিনহার মা

টাকা নিয়ে বচসা, বাড়ির সামনেই মহিলাকে কুপিয়ে খুন, হাড়হিমকাণ্ড হাওড়ায়

ঘুমন্ত দাদা-বৌদি ও তিন বছরের ভাইপোকে নৃশংসভাবে খুন, গ্রেফতার ১৬ বছরের নাবালক

নতুন রূপে কলকাতা! ডিজিটাল হোর্ডিং এবং স্মার্ট বাসস্ট্যান্ডের ঘোষণা রাজ্য সরকারের

মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার সিংহদের কাছে হেরে গেলেন হরমনপ্রীতরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

দক্ষতার মূল্য, মাত্রা ২০ মিনিটে গ্যারেজের দরজা ঠিক করে ৯,৫০০ টাকা চার্জ!

বজ্র আঁটুনি…, বিহারে নিটে‌ অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে পাকড়াও ২৪ প্রতারক

সংঘাত নিরসনে ৬০ দিনের কর্মপরিকল্পনায় সম্মত আমেরিকা-ইরান