মণিপুর কাণ্ডের প্রতিবাদে ইন্ডিয়া জোটের সাংসদদের ‘ব্ল্যাক প্রোটেস্ট’

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মণিপুর কাণ্ড নিয়ে মোদি সরকারের নীরবতার বিরুদ্ধে অভিনব প্রতিবাদের পথে হাঁটলেন ইন্ডিয়া জোটের সাংসদরা। বৃহস্পতিবার লোকসভা এবং রাজ্যসভায় কালো পোশাক পরে হাজির হন তাঁরা। রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এ বিষয়ে বলেন, ‘দেশে মহিলাদের নিরাপত্তা এবং গণতন্ত্র দুই-ই আজ হুমকির মুখে। দেশে কালো অধ্যায় চলছে। তাই কালো পোশাক পরেই প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, রাহুল গান্ধির সাংসদ পদ খারিজের প্রতিবাদ জানাতেও সংসদের দুই কক্ষে কালো পোশাক পরে হাজির হয়েছিলেন কংগ্রেস সাংসদরা। কিন্তু এদিন তৃণমূল কংগ্রেস, শিবসেনা, ডিএমকে-সহ ইন্ডিয়া জোটে সামিল সব কয়টি রাজনৈতিক দলের সাংসদদের কালো পোশাকে দেখা গিয়েছে। কারও পড়নে কালো শাড়ি তো কারও পরনে কালো রঙের পায়জামা-পাঞ্জাবি।

অন্যদিকে, মণিপুর নিয়ে মোদি সরকারের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে কবে আলোচনা হবে, কতক্ষণ সময বরাদ্দ করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নিয়ে সব দলের দলনেতাকে বৈঠকে ডেকেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সূত্রের খবর, আগামী সপ্তাহেই অনাস্থা নিয়ে আলোচনা হতে পারে। আর ওই আলোচনার জন্য দু’দিন সময় বরাদ্দ করা হতে পারে। আলোচনার পরে ভোটাভুটিও হবে। যেহেতু মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা গৃহীত হয়েছে তাই লোকসভার কাজকর্ম স্বাভাবিকভাবে চলতে দেওয়ার জন্য বিরোধী দলের নেতাদের কাছে অনুরোধ জানাতে চলেছেন লোকসভার অধ্যক্ষ।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা