মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: মদ্যপান করা অবস্থায় হাসপাতালে ঢুকে পুলিশের সঙ্গেই তর্কাতর্কি, তারপর আচমকাই পুলিশ অফিসারকে চড়! ওড়িশার খোরধা জেলার সদর হাসপাতালে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিও উঠেছে বিভিন্ন মহলে।

জানা গিয়েছে, খোরধার বাঘমারি থানার এলাকায় দুই যুবক মদ্যপান অবস্থায় প্রকাশ্যে হইচই ও বিশৃঙ্খলা সৃষ্টি করছিল বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই দুই যুবককে আটক করে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে মেডিক্যাল পরীক্ষার জন্য তাদের খোরধা জেলার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালেই পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, হাসপাতালে পুলিশের সঙ্গে অভিযুক্তদের তীব্র তর্কাতর্কি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, কথা কাটাকাটির মাঝেই দুই যুবক আচমকা আক্রমণাত্মক হয়ে ওঠে এবং পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। এমনকি এক পুলিশ অফিসারকে চড় মারার অভিযোগও উঠেছে।

আরও পড়ুন: সিলিন্ডারের আগুনে খাটের নিচেই পুড়ে মৃত্যু ৪ বছরের একটি শিশুর

হাসপাতালের ভিতরে আচমকা এই বিশৃঙ্খলা শুরু হওয়ায় রোগী, চিকিৎসক ও অন্যান্য কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য হাসপাতালের স্বাভাবিক কাজও বাধা প্রাপ্ত হয় বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলে বাঘমারি থানার পুলিশ খোরধা টাউন থানার অতিরিক্ত বাহিনীর সাহায্য চায়। পরে অতিরিক্ত পুলিশ এসে অভিযুক্তদের নিয়ন্ত্রণে এনে ফের হেফাজতে নেয়। ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে নতুন করে আইনি পদক্ষেপ শুরু করেছে পুলিশ। ভাইরাল ভিডিও, প্রত্যক্ষদর্শীদের সাক্ষী এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঠিক কী কারণে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠল, তা জানার চেষ্টা করছে পুলিশ।

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের