সিলিন্ডারের আগুনে খাটের নিচেই পুড়ে মৃত্যু ৪ বছরের একটি শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধি: সামান্য অসাবধানতা মুহূর্তের মধ্যে কেড়ে নিল একটি শিশুর প্রাণ। বাড়িতে চা বানানোর সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে ভয়াবহ দুর্ঘটনা ঘটল উত্তরপ্রদেশের বাগপতে। আগুনের আতঙ্কে খাটের নিচে লুকিয়ে পড়েছিল ৪ বছরের ছোট্ট জায়েদ। কিন্তু শেষরক্ষা হল না। দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির। এই ঘটনায় গোটা পরিবার এবং এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

জানা গিয়েছে, বারৌত থানা এলাকার পাঠানকোট এলাকায় গতকাল রাতে বাড়িতে চা বানানোর সময় আচমকাই একটি বড় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হতে শুরু করে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে রান্নাঘরে। পরে সেই আগুনের পাশেই থাকা ছোট সিলিন্ডারেও ধরে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়তেই আতঙ্কে পরিবারের সদস্যরা প্রাণ বাঁচাতে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। কিন্তু বাইরে এসে তাঁরা বুঝতে পারেন, ৪ বছরের জায়েদ এখনও ঘরের ভিতরেই রয়ে গেছে। আগুন ও ধোঁয়ার ভয় পেয়ে সে খাটের নিচে লুকিয়ে পড়েছিল। পরিবারের সদস্যরা ছেলেটিকে বাঁচাতে আবার ঘরের ভিতরে ঢুকে পড়েন। তাকে উদ্ধার করতে গিয়ে জায়েদের দাদু , দিদা এবং ১০ বছরের বড় দাদা ও অগ্নিদগ্ধ হন। গুরুতর অবস্থায় জায়েদকে দ্রুত দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত মৃত্যু হয় শিশুটির। এই মর্মান্তিক ঘটনায় পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন।

আরও পড়ুন: পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, গলায় লেগিংস জড়িয়ে খুনের অভিযোগ দিনহাটায়

এদিকে, বাড়ির ভিতর থেকে জ্বলন্ত সিলিন্ডার সরানোর চেষ্টা করতে গিয়ে জায়েদের কাকা ও গুরুতরভাবে দগ্ধ হন। পরে কোনও রকমে সিলিন্ডারটি বাইরে ফেলে দেওয়া হলেও সেখান থেকেও আগুনের তীব্র শিখা বের হতে থাকে। পরে স্থানীয় বাসিন্দারা অনেক কষ্টে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে পরিবার শিশুটির দেহের ময়নাতদন্ত করাতে রাজি হয়নি। ছোট্ট জায়েদের মৃত্যুতে গোটা এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।

তৃণমূলের ভরাডুবির দায় এড়াতে দল ছাড়ছেন কেষ্ট!

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ঋতব্রত ঘনিষ্ঠ রথীন ঘোষকে ফের তলব ইডির

বেআইনি মাটি মাফিয়াদের ঘুম কাড়লেন সাগরপাড়া থানার ওসি রাকেশ বিশ্বাস

প্যান-ফ্রাইড চিকেনে বিরক্ত? ট্রাই করুন এই হাই-প্রোটিন রেসিপি

গরিব পুজো কমিটির পাশে থাকবে রাজ্য সরকার, আশ্বাস মুখ্যমন্ত্রীর

রোদে শুকোতে দিলেই মলিন হচ্ছে কাপড়ের রং? জেনে নিন দীর্ঘদিন নতুনের মতো রাখার পদ্ধতি

‘এপাং ওপাং’ থেকে ‘হাম্বা’, রাজ্যের সব লাইব্রেরি থেকে সরছে মমতার বই, ঘোষণা গ্রন্থাগার মন্ত্রীর

বৃষ্টির বিকেলের আড্ডা জমাতে মেনুতে রাখুন রেস্তোরাঁ-স্টাইলের ৮ মুচমুচে স্ন্যাকস

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

বাঙালি স্বাদে বিদেশি ছোঁয়া, বর্ষার দিনে বাড়িতে বানান ইলিশের পিৎজা

‘নন্দীগ্রামের মতো গুলি না চালিয়েও শিল্প আনা সম্ভব’, দাবি মুখ্যমন্ত্রীর

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভাইপো প্রশান্ত