শারীরিক অসুস্থতার কারণে ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত থাকতে পারলেন না রাহুল গান্ধি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দ্বিতীয় পর্যায় ভোটগ্রহণ পর্বের আগেই রাঁচিতে বৈঠকে বসছে বিরোধী INDIA জোট । রবিবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) তরফে রাঁচীতে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। তবে এদিনের এই বৈঠকে যাচ্ছেন না  কংগ্রেস নেতা রাহুল গান্ধি। সূত্রের খবর, শারীরিক অবস্থার জন্য আজ বৈঠকে থাকতে পারলেন  না কংগ্রেস নেতা।

কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ জানিয়েছেন,” রবিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন রাহুল গান্ধি। সেইজন্য তিনি আজ দিল্লি থেকে বাইরে যেতে পারছেন না।“ এদিনের INDIA জোটের বৈঠকে উপস্থিত থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান,  আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং সহ একাধিক বিরোধী দলের নেতারা।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করতে ২০২৩ সালে পাটনায় প্রথম বৈঠকে বসেছিল ইন্ডিয়া জোট। এরপর দিল্লি, মুম্বাইতে হহ এই জোটের বৈঠক। প্রায় প্রতিটি বৈঠকে যোগদান করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আসন্ন নির্বাচনে ঝাড়খণ্ডে জোট হয়েছে জেএমএম-আরজেডি ও কংগ্রেস। তবে আচমকাই  জমি কেলেঙ্কারি মামলা ইডির হাতে গ্রেফতার হন জেএমএম সুপ্রিম হেমন্ত সোরেন। এরপরে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। বর্তমানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছেন চম্পাই সোরেন। তবে হেমন্ত সোরেনের গ্রেফতারির পর তাঁর স্ত্রী কল্পনার পাশে দাঁড়িয়েছে বিরোধী জোটের সদস্যরা। মনে করা হচ্ছে, কল্পনাকে পাশে থাকার বার্তা দিতেই রাঁচিতে বৈঠক বসতে চলেছে বিরোধী INDIA জোট। এই আবহে  আগামী কাল জোট বৈঠক থেকে জেএমএম কি বার্তা দেয় সেটাই এখন মূল বিষয়।

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘৩ লক্ষ দিদিকে লাখপতি করবে পঞ্চায়েত দফতর’, ‘সমৃদ্ধ ভারত’ কর্মসূচিতে বড় ঘোষণা দিলীপের

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা