জলমগ্ন দিল্লি, বন্ধ মেট্রো পরিষেবা, বিপর্যস্ত জনজীবন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারী বৃষ্টিপাতের জেরে দিল্লিতে নাজেহাল অবস্থা। একদিকে শুক্রবার সকালে দিল্লি বিমানবন্দরে ছাদ ধসে পড়্রেছে। আর অন্যদিকে ভারী বৃষ্টিপাতের কারণে  জলমগ্ন দিল্লির একাধিক এলাকা। এরফলে জলে ডুবেছে  মেট্রো ষ্টেশন। আর  তাতে ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবা। জানা গিয়েছে,  প্রবল বৃষ্টির কারণে জলমগ্ন যশোভূমি দ্বারকা সেক্টর-২৫ মেট্রো স্টেশন।  বন্ধ হয়েছে পরিষেবা। 

 দিল্লি ট্র্যাফিকের তরফে জানান হয়েছে,  জল জমার  কারণে আইটিও, বীর বান্দা বৈরাগী মার্গ, ধৌলা কুঁয়াতেও যান চলাচল ব্যাহত হয়েছে।  পাশাপাশি এইমস সংলগ্ন সফদরজং এবং বেশ কয়েকটি অঞ্চলে জল জমে গেছে। খুব ধীর গতিতে চলছে যান চলাচল। তাই ট্র্যাফিকের তরফে  জনসাধারণকে জলাবদ্ধ অঞ্চলগুলি এড়াতে এবং নিত্য যাত্রীদের বিকল্প রাস্তা দিয়ে যাতায়াত করার পরামর্শ দেওয়া হয়েছে।   ভারতীয় আবহাওয়া দফতর ২৯ জুন পর্যন্ত দিল্লির জন্য কমলা সতর্কতা জারি করেছে।

অন্যদিকে শুক্রবার ভারী বৃষ্টিপাতের  জেরে দিল্লি বিমানবন্দরের   টার্মিনাল-১ এর ছাদের একাংশ আচমকাই ধসে পড়ে। এই ঘটনায় এখন পর্যন্ত একজন প্রাণ হারিয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন ছয় জন। আর তাতে টার্মিনাল ১ থেকে বিমান ওঠা-নামা কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। এরফলে বাতিল হয়েছে ইন্ডিগো এবং স্পাইসজেটে বিমান পরিষেবা। একদিকে বন্ধ বিমান চলাচল অন্যদিকে বৃষ্টির জেরে জলমগ্ন দিল্লির রাস্তাঘাট । আর তাতে নাজেহাল অবস্থা দিল্লিবাসীর।

হঠাৎ অতিথির আগমন? ঝামেলা ছাড়া চটজলদি বিস্কুট দিয়ে বানান তন্দুরি পনির বাইটস

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

১০ বছরের সঞ্চয় এক মুহূর্তে শেষ! জর্দার কৌটা খুলতেই যা দেখলেন মহিলা…

অগ্ন্যুৎপাতের ছাইয়ে অন্ধকার আকাশ, ইন্দোনেশিয়ায় বন্ধ ৮ বিমানবন্দর

বেড না পেয়ে মাটিতে শুয়েই চিকিৎসা নিচ্ছে রোগীরা, মাঝরাতে হাসপাতাল পরিদর্শনে গেলেন বিধায়ক

নেপাল জুড়ে পালিত হচ্ছে জাতীয় শোক, ধ্বংসযজ্ঞে মৃতের সংখ্যা বেড়ে ১৩৪০, এখনও নিখোঁজ ৫০০০

ONGC-র পুনরায় খনিজ তেল ও গ্যাসের সন্ধানে আশা দেখছেন নদিয়ার বাসিন্দারা

স্বাস্থ্যকেন্দ্রের মেঝেতে কাতরাতে কাতরাতে মৃত্যু যুবকের! বেড না পাওয়ার অভিযোগে বাঁকুড়ায় বিক্ষোভ

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

কাঁচা মাছ-মাংসে বিষ নেই তো? সন্ধানে গড়িয়াহাট বাজারে হানা খাদ্য সুরক্ষা দফতরের

মেক্সিকোয় ধর্মীয় উৎসব চলাকালীন বিস্ফোরণে হত ১০, আহত ৬০

আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০ টাকা! কতজন পাবেন বার্ধক্য, বিধবা ভাতা?