কাঁচা মাছ-মাংসে বিষ নেই তো? সন্ধানে গড়িয়াহাট বাজারে হানা খাদ্য সুরক্ষা দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালেই গড়িয়াহাট বাজারে অভিযান কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা দফতরের। মাছ-মাংসের বাজারে গিয়ে সবকিছু খতিয়ে দেখলেন পুরসভার আধিকারিকরা। মাছগুলির থেকে নমুনা সংগ্রহ করেছেন তাঁরা। কাঁচামালের ক্রেট খুলতেই চক্ষুচড়কগাছ হয়ে যায় খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের। চিকেন-মাটনের প্যাকেট ঠাসা করে রেখে দেওয়া হয়েছে। এরপরই তড়িঘড়ি পদক্ষেপ করেন পুরসভার আধিকারিকরা। ফ্রোজেন মাংস বাজেয়াপ্ত করে তাতে ফিনাইল ঢেলে নষ্ট করে দেওয়া হয়। এরপর তার থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।

মাছের গুণগত মান যাচাই করার কাজ করেছে আধিকারিকরা। তাই সব মাছের দোকান থেকে নমুনা সংগ্রহ করেন ফুড সেফটি আধিকারিকরা। সঙ্গে বিক্রেতাদের জিজ্ঞাসাবাদও শুরু করেছে কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা দফতর। খাবারের প্লেটে বিষ যাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে জেলায় জেলায় অভিযানে নেমেছে খাদ্য সুরক্ষা দফতর। শহর কলকাতাতেও ছোট থেকে বড় সব রেস্তরাঁতে হানা দিচ্ছেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে খাবারের গুণমান। রান্নায় ব্যবহৃত মশলা, ভোজ্য তেল খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ।

আরও পডুন: আজ থেকেই অ্যাকাউন্টে ১৫০০ টাকা! কতজন পাবেন বার্ধক্য, বিধবা ভাতা?

এতদিন হোটেল, রেস্তরাঁতে অভিযান চালাচ্ছিলেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। এই প্রথম কোনও কাঁচা মাছ-মাংসের বাজারে হানা দিল খাদ্য সুরক্ষা দফতর। খতিয়ে দেখা হল কাঁচা মাছ-মাংসের গুণ। কলকাতা পুরসভা সূত্রে খবর, গড়িয়াহাট বাজারে গিয়ে ফ্রোজেন মাংসের ক্রেটচ খুলতেই অনিয়ম ধরা পড়ে। ফ্রোজেন মাংসের প্যাকেটের কোনওটাতেই কতদিনের সংরক্ষণ বা কতদিন পর্যন্ত তা ব্যবহারের যোগ্য থাকবে, তার কোনও তারিখ উল্লেখ নেই। আর এর পরেই সেই মাংস বাজেয়াপ্ত করেন পুরসভার খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। সেগুলি ব্যবহারের অযোগ্য করা হয়। ঢালা হয় ফিনাইল। তারপর ভ্যাটে ফেলার ব্যবস্থা করা হয় প্রায় ১০ থেকে ১৫ কেজি মাংস। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ফ্রোজেন মাংস হোটেল, রেস্তরাঁতেও থাকে, কিন্তু সেগুলিতে নির্দিষ্ট ডেট ট্যাগিং করা বাধ্যতামূলক। কিন্তু গড়িয়াহাট বাজারে যে মাংসগুলি ফ্রোজেন করে রাখা ছিল, তাতে কোনও তারিখের উল্লেখ না থাকার কারণেই সেগুলি বাজেয়াপ্ত করে নষ্ট করার ব্যবস্থা করা হয়েছে পুরসভার তরফে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন