ONGC-র পুনরায় খনিজ তেল ও গ্যাসের সন্ধানে আশা দেখছেন নদিয়ার বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধি: নদিয়া জেলার রানাঘাট ও সংলগ্ন এলাকায় প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেলের সন্ধান পেতেই নতুন করে আশা জাগাচ্ছে স্থানীয় বাসিন্দাদের মনে। স্থানীয় জমির মালিক সাধন বিশ্বাস বিজেপি সরকারের কাছে দাবি জানিয়েছেন, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন যেন পুনরায় এলাকায় এসে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রি-ড্রিলিং বা নতুন করে খনন কাজ শুরু করে।

সাধন বিশ্বাসের মতে, ১৯৭০ সালে প্রথম এই এলাকায় প্রাকৃতিক গ্যাস ও তৈলজাত পদার্থের সন্ধান পাওয়া গিয়েছিল। সে সময় পুরনো প্রযুক্তি ও যন্ত্রপাতির কারণে প্রাথমিক কাজ বন্ধ হয়ে যায়। তবে বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তির সাহায্যে পুনরায় খনন শুরু করলে এই এলাকা থেকে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ উত্তোলন সম্ভব হতে পারে।

এলাকায় নিজের প্রায় ১২ বিঘা জমি থাকার কথা জানিয়ে সাধনবাবু জানিয়েছেন, ‘যদি এখান থেকে গ্যাস বা তেল পাওয়া যায়, তবে আমি অত্যন্ত গর্বিত হব। এর মাধ্যমে নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলার ব্যাপক উন্নয়ন ঘটবে। সঙ্গে স্থানীয় নতুন প্রজন্মের কাজের সুযোগসহ নানা সুবিধা পাবে।’

আরও পডুন: স্বাস্থ্যকেন্দ্রের মেঝেতে কাতরাতে কাতরাতে মৃত্যু যুবকের! বেড না পাওয়ার অভিযোগে বাঁকুড়ায় বিক্ষোভ

নতুন সরকারের উপর আস্থা রেখে সাধনবাবু অবিলম্বে ওএনজিসি-র ড্রিলিং কাজ শুরু করার আহ্বান জানিয়েছেন। এর ফলে এই অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক চিত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। প্রাকৃতিক গ্যাসের সন্ধান ও উত্তোলন প্রসঙ্গে রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘এই অঞ্চলে প্রাকৃতিক গ্যাস পাওয়ার সম্ভাবনা অনেকদিন আগের এবং ওএনজিসি বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরেই খনন করে বিষয়টি খতিয়ে দেখছিল। তিনি অভিযোগ করেন, ‘আগের সরকারের উদাসীনতার কারণে প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা থাকা সত্ত্বেও তার সন্ধানের কাজ করা সম্ভব হয়নি। তবে বর্তমানে শুধু নির্দিষ্ট কিছু এলাকাতেই নয়, চাকদা ব্লকের বিভিন্ন এলাকাতেও এই প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি রয়েছে। যদি সঠিকভাবে এই প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা যায়, তবে রাজ্যের রাজস্ব বাড়ার পাশাপাশি স্থানীয় বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।’

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দুর, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

মুম্বইয়ে দহি-হান্ডি উৎসবে গিয়ে মারাঠিতে কথা না বলায় বিপাকে সঞ্জয় দত্ত

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল

‘বাঙালিরা মাছ-মাংস সবই খাবে, কিছুই বন্ধ নয়,’ সাফ বার্তা শমীকের

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর..

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল